|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. টাওয়ার হ্যামলেটসে সড়ক উন্নয়নে সরকারি অর্থায়ন: আয়ু বাড়বে সড়কের, কমবে কার্বন নিঃসরণ

টাওয়ার হ্যামলেটসে সড়ক উন্নয়নে সরকারি অর্থায়ন: আয়ু বাড়বে সড়কের, কমবে কার্বন নিঃসরণ

প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২৫

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে গোটা বরো জুড়ে সড়ক সংস্কার ও উন্নয়ন কর্মসূচি চলমান রয়েছে, যার লক্ষ্য হলো দীর্ঘমেয়াদে সড়কের আয়ু বৃদ্ধি, ভবিষ্যৎ মেরামতের প্রয়োজন হ্রাস, এবং পরিবেশ বান্ধব অবকাঠামো গড়ে তোলা।

এই কর্মসূচির অর্থায়নের বড় অংশ এসেছে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট অর্থাৎ পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে, যারা “নেটওয়ার্ক নর্থ” প্রকল্পের আওতায় লন্ডনের হাইওয়েজ মেইনটেন্যান্স ফান্ডিং প্রদান করছে। এই সরকারি সহায়তা টাওয়ার হ্যামলেটসকে ২০২৪—২৫ অর্থবছরে মোট ৩০ টি পৃথক রাস্তার পুনরায় পিচ ঢালাই কাজ সম্পন্ন করতে সহায়তা করেছে।

এই প্রকল্পের আওতায় এরই মধ্যে বারার ভনগান ওয়ে, পারফেট স্ট্রিট, পিয়ার স্ট্রিট ও স্টুয়ার্ট স্ট্রিট—এর মতো গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত সড়কগুলোর পিচ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। শুধু এই চারটি সড়কে প্রায় ৩ লাখ ২০,০০০ পাউন্ড বিনিয়োগ করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও দর্শনার্থীদের জন্য মসৃণ, নিরাপদ এবং নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করবে।

এই প্রকল্পের একটি উল্লেখযোগ্য দিক হলো এর পরিবেশগত সচেতনতা। প্রচলিত হট মিক্স অ্যাসফল্ট এর পরিবর্তে ব্যবহার করা হচ্ছে “ওয়ার্ম মিক্স অ্যাসফল্ট”, যা তুলনামূলকভাবে কম তাপমাত্রায় প্রস্তুত করা হয় এবং এতে কার্বন নিঃসরণ প্রায় ১৫%—২০% কম হয়। এই উদ্যোগ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সামগ্রিক ‘গ্রিন ইন্সফ্রাস্ট্রাকচার’ বা পরিবেশবান্ধব অবকাঠামো তৈরির প্রতিশ্রুতিরই অংশ।

এই প্রকল্পে আরেকটি কার্যকরী কৌশল হচ্ছে ‘ওয়ান ভিজিট’ পদ্ধতি — অর্থাৎ, যেখানে সম্ভব, সেখানে একবারেই সম্পূর্ণ কাজ শেষ করা হচ্ছে। এতে করে অপ্রয়োজনীয় যাতায়াত, অতিরিক্ত সময় ও খরচ বাঁচে, সেই সাথে বাসিন্দা ও যানবাহন চলাচলে বিঘ্নও কমে।

কাউন্সিল জানিয়েছে, ভবিষ্যতেও এই ধরনের প্রকল্প অব্যাহত থাকবে। পরবর্তী অর্থবছরেও কেন্দ্রীয় সরকারের সহায়তায় আরও কিছু গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়নের জন্য বরাদ্দ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এর ফলে টাওয়ার হ্যামলেটসের রাস্তা নেটওয়ার্ক আরও টেকসই, নিরাপদ এবং পরিবেশবান্ধব হয়ে উঠবে।

ইউকে এর আরও খবর
টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top