|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বাংলাদেশে সাংবাদিক নির্যাতন ও বাকস্বাধীনতা হরণের নিন্দা জানিয়ে ৮৮ প্রবাসী বিশিষ্টজনের বিবৃতি

বাংলাদেশে সাংবাদিক নির্যাতন ও বাকস্বাধীনতা হরণের নিন্দা জানিয়ে ৮৮ প্রবাসী বিশিষ্টজনের বিবৃতি


প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২৫

বাংলাদেশে সাংবাদিকদের ওপর চলমান নিপীড়ন ও গণমাধ্যমের স্বাধীনতা হরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন ৮৮ প্রবাসী সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী ও অধিকারকর্মী। বুধবার গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশে সাংবাদিক নির্যাতন ও দমনপীড়ন নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে, যা গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের সম্পূর্ণ পরিপন্থী।

বিবৃতিতে বলা হয়, গত ১১ মাসে অন্তত ৪১২ জন সাংবাদিককে হত্যা মামলা সহ বিভিন্ন হয়রানিমূলক মামলায় আসামি করা হয়েছে। চাকরিচ্যুত হয়েছেন হাজারের বেশি সাংবাদিক ও সম্পাদক। তিন শতাধিক সাংবাদিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং অনেকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এ ছাড়া ১৬৮ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল এবং ১০১ জনের প্রেস ক্লাবের সদস্যপদ স্থগিত বা বাতিল করা হয়েছে।

এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন ইউরোপ, আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত শতাধিক প্রবাসী সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবী। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিশিষ্ট সাংবাদিক ও গবেষক সৈয়দ বদরুল আহসান, কথাসাহিত্যিক ড. মুকিদ চৌধুরী, সাংবাদিক সুজাত মনসুর প্রমুখ।

তাঁরা অভিযোগ করেন, সরকারি উদ্যোগেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে। নির্যাতন আর হয়রানির মাধ্যমে স্বাধীন সাংবাদিকতাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, সরকারপ্রধান একজন শান্তিতে নোবেলজয়ী এবং উপদেষ্টা পরিষদের অনেকেই একসময় সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার ছিলেন, অথচ তাঁদের সময়েই ভয়াবহ দমনপীড়নের শিকার হচ্ছেন সাংবাদিকরা — যা অত্যন্ত হতাশাজনক।

বিবৃতিতে তাঁরা স্পষ্ট বলেন, দমননীতি শুধু সাংবাদিকদের জীবনে প্রভাব ফেলছে না, এর ফলে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংবাদমাধ্যমের কণ্ঠরোধ মানে জনগণের কণ্ঠরোধ।

বিবৃতিতে প্রবাসী সাংবাদিক ও লেখকরা চারটি প্রধান দাবি উত্থাপন করেছেন, সেগুলো হচ্ছে- সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সব হয়রানিমূলক মামলা প্রত্যাহার। চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল। স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম নিশ্চিত করা। সরকারি দমননীতি অবিলম্বে বন্ধ করা।

তাঁরা দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর মব অ্যাটাক, সংবাদপত্র ও টিভি চ্যানেল বন্ধ এবং কলম থামিয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এই পরিস্থিতির অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন।

স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, সুইডেন, জার্মানি, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়ায় অবস্থানরত প্রবাসী সাংবাদিক, গবেষক, লেখক, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী ও অধিকারকর্মীরা।

বিবৃতিতে তাঁরা বলেছেন, এই বিবৃতি শুধু প্রতিবাদ নয়, বরং দেশের গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে প্রবাস থেকে সাহসী কণ্ঠস্বর। বাংলাদেশ যেন মানবাধিকার ও বাকস্বাধীনতার পক্ষে দৃষ্টান্ত হয়ে উঠতে পারে-এমন প্রত্যাশাই জানিয়েছেন তাঁরা। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top