|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. শক্তিশালী ঘ্রাণশক্তির কুকুর ‘স্কী’র সহযোগিতায় হোয়াইটচ্যাপেলে অবৈধ পণ্য উদ্ধার

শক্তিশালী ঘ্রাণশক্তির কুকুর ‘স্কী’র সহযোগিতায় হোয়াইটচ্যাপেলে অবৈধ পণ্য উদ্ধার

প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২৫

টাওয়ার হ্যামলেটস বারার প্রাণকেন্দ্র হোয়াইটচ্যাপলের ব্যস্ত হাইস্ট্রীট মার্কেটে এক অভিযানে অবৈধ সিগারেট, ভেপ ও অননুমোদিত ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে বিশেষ প্রশিক্ষিত স্নিফার ডগ ‘স্কী’।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ট্রেডিং স্ট্যান্ডার্ডস অফিসারদের সঙ্গে যৌথ অভিযানে চার বছর বয়সী এই কুকুরটি তার তীক্ষ্ণ ঘ্রাণশক্তি দিয়ে অবৈধ পণ্য খুঁজে বের করতে সাহায্য করে।

গত মাসে এক অভিযানের সময় ‘স্কী’ হোয়াইটচ্যাপেলের একটি দোকানের বাইরে পার্কিং করা মোটরসাইকেলের পিছনে রাখা একটি তালাবদ্ধ বাক্সের সন্ধান দেয়। বাক্সটি দেখতে সাধারণ ডেলিভারি প্যাকেজের মতো মনে হলেও ভেতর থেকে উদ্ধার করা হয় ২৩৩ প্যাকেট অবৈধ সিগারেট, ৭ প্যাকেট ধোঁয়াবিহীন তামাক, ১৪টি হাতে বাঁধানো তামাক, ২৪টি অবৈধ ই-সিগারেট (ভেইপস) এবং ৮০টি অননুমোদিত ভায়াগ্রা ট্যাবলেট।

অবৈধ, ছাড়পত্র বিহীন এবং অনিরাপদ নকল পন্য বিক্রেতা বা অসাধু ব্যবসায়ীদের ধরার লক্ষ্যে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে দু’দিনব্যাপী অভিযানের অংশ হিসেবে হোয়াইটচ্যাপেলে এই অভিযান চালানো হয়েছিল। দুদিনের অভিযানে ৫, ৮৪০টি অর্থাৎ ২৯২ প্যাকেট অবৈধ সিগারেট, ৪১৮টি অবৈধ ইলেকট্রিক সিগারেট বা ভেইপস, ২,০৫৫ প্যাকেট স্মোকলেস চুয়িং টোবাকো বা ধোঁয়াবিহীন চিবিয়ে খাওয়ার তামাক, ৮০টি অনুমোদনহীন বা ছাড়পত্রহীন বিপজ্জনক ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গত ফেব্রুয়ারিতে চালু হওয়া ‘স্কী পেট্রোল সার্ভিস’ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ৮ মিলিয়ন পাউন্ড বাজেটের অপরাধ বিরোধী টাস্ক ফোর্সের একটি গুরুত্বপূর্ণ অংশ। পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করে এই দলটি অবৈধ মাদক, অস্ত্র ও নকল পণ্য চোরাচালান রোধে তৎপর।

পাবলিক প্রোটেকশন অ্যান্ড ইন্টিগ্রেটেড এনফোর্সমেন্ট এর লিড মেম্বার কাউন্সিলর আবু তালহা চৌধুরী বলেন, “নকল সিগারেট, অনিয়ন্ত্রিত ভেইপস ও অননুমোদিত ওষুধ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। আমাদের এলাকায় এমন অসাধু ব্যবসায়ীদের কোনো স্থান নেই। স্কী এবং আমাদের ট্রেডিং স্ট্যান্ডার্ডস টিমের এই বীরত্বপূর্ণ ভূমিকা কমিউনিটিকে নিরাপদ রাখতে সাহায্য করছে।”

কাউন্সিলের পক্ষ থেকে জনগণকে অবৈধ পণ্য বিক্রির বিরুদ্ধে সচেতন থাকতে এবং কোনো সন্দেহভাজন কার্যকলাপ দেখা গেলে গোপনীয়তার সঙ্গে রিপোর্ট করতে অনুরোধ করা হয়েছে। আরও তথ্যের জন্য ভিজিট করুন টাওয়ার হ্যামলেটসের ওয়েবসাইট অথবা ফোন করুনঃ ০২০ ৭৩৬৪ ৪৩৮৯। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top