|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে আল্লামা দুবাগী (রহ.)-এর ৫ম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

লন্ডনে আল্লামা দুবাগী (রহ.)-এর ৫ম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৫

বৃটেনের প্রখ্যাত শায়খুল হাদীস, উস্তাযুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসীন, রঈসুল কুররা ও মুফতিয়ে আযম, ইউকে ওলামা সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি, আনজুমানে আল-ইসলাহ ইউকের প্রতিষ্ঠাতা এবং লন্ডন দারুল হাদীস লতিফিয়ার অন্যতম প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব কিবলাহ (রহ.)-এর পঞ্চম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল গত ১০ জুলাই বৃহস্পতিবার লন্ডনের ঐতিহাসিক ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

আল্লামা দুবাগী (রহ.) ঈসালে সাওয়াব মাহফিল কমিটির আয়োজনে মাহফিলে সভাপতিত্ব করেন তাঁর বড় ছাহেবজাদা আল্লামা জিল্লুর রহমান চৌধুরী। মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আল্লামা দুবাগী (রহ.)-এর ছোট ছাহেবজাদা ক্বারী মহবুবুর রহমান চৌধুরী।

মাহফিলে দেশ-বিদেশের প্রখ্যাত পীর-মাশায়িখ, আলিম-উলামা ও যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে হাজারো মুরীদ, মুহিব্বীন ও সর্বস্তরের মানুষ অংশ নেন।

আল্লামা দুবাগী (রহ.)-এর বর্ণাঢ্য কর্মজীবন ও অবদান তুলে ধরে বক্তব্য রাখেন মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল লন্ডনের পরিচালক আল্লামা সাদিক কোরেশী আল-আজহারী, মুহিউল ইসলাম মসজিদের খতিব আল্লামা শের আহমদ বারকাতি, রাখালগঞ্জ মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আল্লামা হবিবুর রহমান চাতকী, ইউকে আঞ্জুমানে আল-ইসলাহর সাবেক সভাপতি শায়খুল হাদীস আল্লামা আব্দুল জলিল, লন্ডন নিউক্রস জামে মসজিদের খতিব মাওলানা অলিউর রহমান চৌধুরী (ছাহেবজাদায়ে দুবাগী), মুফতি সৈয়দ মাহমুদ আলী, সাবেক মন্ত্রী আলহাজ শফিকুর রহমান চৌধুরী, ফাইজানে ইসলাম মসজিদের খতিব আল্লামা সানাউল্লাহ ছেটি, লন্ডন দারুল হাদীস লতিফিয়ার সাবেক প্রিন্সিপাল মুফতি ইলিয়াস হোসেন, যুক্তরাজ্য আঞ্জুমানে আল-ইসলাহর সভাপতি মাওলানা নজরুল ইসলাম, দুবাগী ছাহেবের নাতি মাওলানা মুহিউস-সুন্নাহ চৌধুরী আল-আজহারী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শফিকুর রহমান বিপ্লবী, জামিয়াতুল উম্মাহ লন্ডনের সিনিয়র উস্তাদ মাওলানা মুমিনুল ইসলাম ফারুকী, লতিফিয়া উলামা সোসাইটির সভাপতি মাওলানা শিহাব উদ্দিন, লেস্টার দারুস সালাম মসজিদের খতিব হাফিজ মাওলানা আব্দুল জলিল, উলামা পরিষদ বিয়ানীবাজারের সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম জলঢুপী, লন্ডন ইম্পেরিয়াল কলেজের প্রফেসর ড. হেলাল আহমদ, শেডওয়েল জামে মসজিদের সাবেক খতিব মাওলানা নুরুল ইসলাম, লন্ডন দারুল হাদীস লতিফিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল আউয়াল হেলাল, বার্মিংহামের বাংলাদেশি ইসলামিক সেন্টারের ইমাম মাওলানা হুসাম উদ্দিন আল-হুমাইদি, এনফিল্ড জালালিয়া মসজিদের ইমাম মাওলানা আলী আহমদ, লন্ডন আল-ইসলাহ ডিভিশনের সভাপতি হাফিজ মাওলানা কয়েছুজ্জামান, উলামা পরিষদ বিয়ানীবাজারের কোষাধ্যক্ষ ক্বারী ইউনুস আহমদ, আল-ইসলাহ টাওয়ার হ্যামলেটস শাখার সাবেক সভাপতি মাওলানা আব্দুল আজিজ, হাফিজ মাওলানা ওহিদ উদ্দিন সিরাজী, হাফিজ খায়রুল ইসলাম প্রমুখ।

মাহফিলে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, হাফিজ মাওলানা মারুফ আহমদ, মাওলানা এহসানুল হক (বার্মিংহাম), হাফিজ নাজিম উদ্দিন, হাফিজ মতিউল হক, হাফিজ সাজ্জাদুর রহমান, মাওলানা মুসলেহ উদ্দিন, মাওলানা হবিবুর রহমান, প্রফেসর মিসবাহ উদ্দিন, মাওলানা জয়নাল আবেদীন, হাফিজ মাওলানা গুফরান আহমদ অলি প্রমুখ। মাহফিল শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top