|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে বর্বর হামলার ঘটনায় ইউকে জমিয়তের তীব্র নিন্দা

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে বর্বর হামলার ঘটনায় ইউকে জমিয়তের তীব্র নিন্দা


প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের শীর্ষ নেতৃবৃন্দ।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, ১৬ জুলাই (বুধবার) গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী ফ্যাসিবাদী শাসনের সন্ত্রাসী দোসররা হামলা চালিয়ে প্রমাণ করেছে যে দেশে এখনো মতপ্রকাশ ও রাজনৈতিক কর্মসূচির অধিকার মারাত্মকভাবে বাধাগ্রস্ত।

উল্লেখ্য, এনসিপির নেতৃবৃন্দ আইনানুগ প্রক্রিয়ায় প্রশাসনের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি গ্রহণ করেছিলেন। অথচ, প্রশাসনের দায়িত্ব রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করা হলেও এ ক্ষেত্রে তা লক্ষ করা যায়নি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা উদ্বেগজনক ও প্রশ্নবিদ্ধ। গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ, সেখানে সাংবিধানিক অধিকার বাস্তবায়নে বাধা দেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে স্বাক্ষর করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ আসগর হুসাইন, সভাপতি ড. মাওলানা শুয়াইব আহমদ, সিনিয়র সহ-সভাপতি মুফতি আব্দুল মুনতাকিম, সহ-সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ তাছাদ্দুক আহমদ, হাফিজ সৈয়দ তামীম আহমদ, হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, মাওলানা আশফাকুর রহমান, সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ,সাংগঠনিক সম্পাদক মাওলানা শামছুল আলম কিয়ামপুরী,জয়েন্ট সেক্রেটারি হাফীজ মাওলানা ইলিয়াছ, মুফতি শাহ হিফজুল করীম মাশুক, মাওলানা আখতারুজ্জামান, সহ-সেক্রেটারি মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, হাফিজ জিয়া উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান,হাফীজ মাওলানা মাছুম আহমদ,ট্রেজারার হাফিজ রশীদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ওলীউর রহমান,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা খালেদ আহমদ,প্রচার সম্পাদক মাওলানা শামছুল ইসলাম এবং সহ-প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল হাই,মিডিয়া সেক্রেটারি আরিফুল ইসলামসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আরও বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন ঘটলেও তার ফ্যাসিবাদী শাসনের প্রভাব এখনো রয়ে গেছে। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র এখনো চলমান। তারই ধারাবাহিকতায় এনসিপির কর্মসূচিতে ককটেল হামলা, ভাঙচুর, এমনকি সরকারি গাড়িতে অগ্নিসংযোগের মতো বর্বর ঘটনা ঘটেছে। আওয়ামী সন্ত্রাসীরা ইউএনও ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে, যাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং এই ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।

বিবৃতিতে নেতৃবৃন্দ দ্রুততম সময়ের মধ্যে হামলাকারী দুর্বৃত্তদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top