|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. সোনালী অতীত ইউকের উদ্যোগে উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্ট ২০ জুলাই

সোনালী অতীত ইউকের উদ্যোগে উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্ট ২০ জুলাই

প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৫

লন্ডন, ১৭ জুলাই ২০২৫ : বৃটেনে বাংলাদেশিদের স্বনামধন্য ফুটবল ক্লাব সোনালী অতীতের উদ্যোগে আগামী ২০ জুলাই রোববার ডেগেনহামস্থ ববি মোর স্পোর্টস হাব-এ (ফুটবল গ্রাউন্ডে) প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে গ্রেটার সিলেট উপজেলা অপেন এইজ ফুটবল টুর্নামেন্ট। দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে তিনটি গ্রুপে বিভক্ত হয়ে বৃহত্তর সিলেটের ৪টি জেলার ১৪টি টিম অংশগ্রহণ করবে ।

এরপর ৩ আগস্ট রোববার পূর্ব লন্ডনের মাইল এন্ড স্টেডিয়ামে সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে । খেলা উপভোগ করার জন্য বৃহত্তর সিলেটের প্রবাসীদের প্রতি আহবান জানিয়েছেন সোনালী অতীত ইউকের নেতৃবৃন্দ ।

গত ১৪ জুলাই সোমবার সন্ধ্যায় সোমবার পূর্ব লন্ডনের খ্রিষ্টান স্ট্রিটস্থ হারকনেস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সাবেক তারকা ফুটবলার, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমেদ ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদনী মিয়া গুলজার। এ সময় আরো উপস্থিত ছিলেন সোনালী অতীত ইউকের ট্রেজারার সেলিম উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট সাইস্তা মিয়া, ভাইস প্রেসিডেন্ট আরজ আলী, নির্বাহী সদস্য আব্দুল কাশেম, হাফিজুর রহমান লাকু, ফুয়াদ আহমেদ, জামাল উদ্দিন ও সিরাজ মিয়া।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, সিনিয়র সাংবাদিক মোঃ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, রেজাউল করিম মৃধা ও এনাম চৌধুরী।

ফুটবলের যৌবনে যারা মাঠের নায়ক সেই সাবেক তারকা ফুটবলাররাই এবার তরুণ সমাজকে ফুটবলের প্রতি আগ্রহী করে তুলতে উদ্যোগ গ্রহণ করেছেন । এবারের টুর্নামেন্টে অনেক তরুণ ফুটবলার অংশ গ্রহণ করবেন। ব্রিটেনজুড়ে ফুটবলের জাগরণ ফেরাতে এই টুর্নামেন্ট আয়োজন করছে সোনালী অতীত ইউকে। দুই দিনব্যাপী টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হলো- বালাগঞ্জ, বড়লেখা, বিয়ানীবাজার, বিশ্বনাথ, ছাতক,দিরাই, দক্ষিণ সুনামগঞ্জ, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ, জগন্নাথপুর, মৌলভীবাজার সদর, নবীগঞ্জ, ওসমানী নাগর ও সিলেট সদর উপজেলা।

ইউকে এর আরও খবর
টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top