|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. স্পিটালফিল্ডস সিটি ফার্মে বাংলাদেশী সবজির সমাহার, পরিবারসহ ঘুরে আসার আহ্বান

স্পিটালফিল্ডস সিটি ফার্মে বাংলাদেশী সবজির সমাহার, পরিবারসহ ঘুরে আসার আহ্বান

প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৫

লন্ডনের টাওয়ার হ্যামলেটসের স্পিটালফিল্ডস সিটি ফার্ম এখন স্থানীয়দের জন্য এক অনন্য আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নাগা মরিচের ঝাঁজালো ঘ্রাণ থেকে শুরু করে কদু, ডুগি ও অন্যান্য দেশি সবজির সমৃদ্ধ উপস্থিতি খামারটিকে বাংলাদেশের গ্রামীণ পরিবেশ এনে দিয়েছে| এই খামারে শুধু সবজিই নয়, রয়েছে মোরগ-মুরগি, ছাগল-ভেড়ার অবাধ বিচরণ এবং নানা রকম ফুল ও ফলের গাছ। সম্প্রতি কাউন্সিলের অর্থায়নে খামারটির সংস্কার কাজ শেষ হয়েছে, যা পরিদর্শন করতে পরিবারসহ সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন স্থানীয় কাউন্সিলররা।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের অর্থায়নে এই ফার্মটিতে সম্প্রতি বড় ধরনের রিনোভেশন করা হয়েছে, যার মধ্যে রয়েছে, আধুনিক কিচেন স্থাপন, পুরনো টয়লেট প্রতিস্থাপন ও নতুন তিনটি টয়লেট কিউবিকেল নির্মাণ, নতুন বয়লার ও হাত ধোয়ার ব্যবস্থা।

এই সংস্কার কাজটি সম্পন্ন করেছে মিয়ার্স কনস্ট্রাকশন। প্রতিষ্ঠানের সিইও জানান, এটি স্থানীয়দের জন্য আরও সুবিধাজনক ও ব্যবহারযোগ্য পরিবেশ তৈরি করবে।

গত সপ্তাহে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কালচার অ্যান্ড রিক্রিয়েশন বিষয়ক ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর কামরুল হুসাইন, স্পিকার কাউন্সিলার সলুক মিয়া ফার্মটি পরিদর্শন করেন। এসময় তারা ফার্ম এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

কাউন্সিলর কামরুল হুসাইন বলেন, এটি শুধু একটি ফার্ম নয়, একটি শিক্ষা ও বিনোদনের কেন্দ্র। আমরা চাই স্থানীয় পরিবারগুলো এখানে এসে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাক।

তিনি গ্রীষ্মের ছুটিতে পরিবার ও বন্ধুদের নিয়ে এই খামারটি ঘুরে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে বলেন,এখানে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে পারবেন এবং স্থানীয় কৃষিকাজ সম্পর্কে জানতে পারবেন।

স্পিটালফিল্ডস সিটি ফার্মের প্রধান নির্বাহী, ফিলিপ নিকোলস বলেন, এই খামারটি শিশু ও অভিভাবকদের প্রকৃতির কাছাকাছি নিয়ে যায়, যা তাদের মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলে। তিনি বলেন, বাংলাদেশী সম্প্রদায়ের সাথে সংযোগ বাড়াতেই আমরা তাদের পরিচিত সবজি ও ফসল চাষ শুরু করেছি।

স্পিটালফিল্ডস সিটি ফার্ম এখন সব বয়সী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে এসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

দুইজন মা তাদের সন্তানদের নিয়ে ঘুরতে এসে জানান, এখানকার পরিবেশ শিশুদের জন্য শিক্ষামূলক এবং আনন্দদায়ক। তারা প্রাণী ও গাছপালাকে কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছে।

পরিদর্শনের সময়, সোমবার থেকে শনিবার – সকাল ১০টা থেকে বিকেল ৪টা (গ্রীষ্মকালীন ছুটিতে বিশেষ আয়োজন)|

ইউকে এর আরও খবর
টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top