|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বিলেতে সাংবাদিক শামীমের সখের সবজি বাগান

বিলেতে সাংবাদিক শামীমের সখের সবজি বাগান

প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৫

ব্রিটেনের নর্থাম্পটনের ইস্ট হান্সবাড়ির বাসিন্দা, সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম সখের বসে গড়ে তুলেছেন একটি সমৃদ্ধ সবজি বাগান। নানা জাতের দেশীয় সবজিতে পরিপূর্ণ তার এই বাগান আজ যেন এক টুকরো বাংলাদেশ। যা দেশীয় সবজির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জানা গেছে, দুই দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতায় যুক্ত থাকা সানুল ইসলাম চৌধুরী শামীম দেশে যেমন নিবেদিতপ্রাণ ছিলেন, বিলেতেও খবরের সন্ধানে মগ্ন থাকেন। তবে কাজের ফাঁকে তিনি নিজেকে অন্য রূপে প্রতিষ্ঠা করেছেন-সখের বসে সবজি চাষ করে। তাঁর বাগানে লাউ, কুমড়া, সীম, টমেটো, ডাটা, শশা, বেগুন, রেড পেপার, গ্রিন পেপার, কাঁচা মরিচ, নাগা মরিচ, লেবু ও নানা ধরনের শাক-সবজি রয়েছে। বাগানের এই বাহার দেখে কেউ ভাবতে পারবেন না যে এটি ব্রিটেনে, বরং মনে হবে এক টুকরো বাংলাদেশ।

শামীম জানান, ব্রিটেনের মতো দেশে লাউ চাষ করাটা আলাদা আনন্দের। এ বছর তার গাছে ৩৫টি লাউ হয়েছে। শুধু লাউ নয়, নানা প্রকার শাক-সবজি তার বাগানে ভরপুর। তিনি এসব শাক-সবজি আত্মীয়স্বজন ও বন্ধুদের মাঝে বিতরণ করে আনন্দ পান।

গত ১৩ বছর ধরে নিয়মিত বাগান পরিচর্যা করছেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য এবং চ্যানেল এস টেলিভিশনের সাংবাদিক শামীম। অবসর সময়টুকু কাটে বাগান সামলাতে গিয়ে। নর্থাম্পটনের ইস্ট হান্সবাড়ির ঘরের পেছনের বাগানে দেশীয় সবজি চাষ করে চলেছেন তিনি।

শামীম বলেন, বাগান করার জন্য মে মাসের শেষ দিকে গাছ লাগাতে হয়। প্রথমে সখের বশে শুরু করলেও এখন এটি আমার নেশায় পরিণত হয়েছে।
বলা যায়, ব্রিটেনের বাঙালিদের কাছে দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে শবজি চাষ।

শুধু শামীমই নন, গত কয়েক বছর ধরে ব্রিটেনের বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদশীরা সবজি বাগানের প্রতি ঝুঁকছেন। দিন দিন এখানে সবজি চাষ বাংলাদেশের প্রবাসীদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে।

ইউকে এর আরও খবর
আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top