|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. জুলাই ঘোষণায় প্রবাসীদের অবদান অন্তর্ভুক্ত না করা দেড় কোটি প্রবাসীদের হতাশ করেছে : ব্যারিস্টার নাজির

জুলাই ঘোষণায় প্রবাসীদের অবদান অন্তর্ভুক্ত না করা দেড় কোটি প্রবাসীদের হতাশ করেছে : ব্যারিস্টার নাজির


প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৫

গণঅভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিভিন্ন দেশে তারা নিজ নিজ অবস্থান থেকে দূতাবাস ও হাইকমিশন ঘেরাও করেছেন, সভা-সমাবেশ করেছেন ঐতিহাসিক পার্ক ও ভেন্যুতে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ। মধ্যপ্রাচ্যে বিক্ষোভ করতে গিয়ে অর্ধশত প্রবাসী জেল খেটেছেন। দেড় কোটি প্রবাসী বাংলাদেশের নাগরিক। তারা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখেন। পৃথিবীর প্রায় ১২০টি স্বাধীন ও সার্বভৌম দেশ আছে, যাদের একেকটির জনসংখ্যা দেড় কোটি নয়। দেশের প্রায় এক-দশমাংশ, তথা দেড় কোটি প্রবাসীদের অবদান জুলাই ঘোষণায় অনুপস্থিতি প্রবাসীদের হতাশ করেছে।

গত মঙ্গলবার (৫ আগস্ট) যুক্তরাজ্যের বার্মিংহামে জুলাই বিপ্লব ফাউন্ডেশন ওয়েস্ট মিডল্যান্ড কর্তৃক আয়োজিত “রক্তের সিঁড়ি বেয়ে নতুন বাংলাদেশ” শীর্ষক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানে কীনোট স্পিকার হিসেবে মূল বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বৃটিশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ ও লন্ডনের নিউহ্যাম বারার টানা তিন বারের সাবেক ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমদ।

বার্মিংহামে জুলাই বিপ্লব ফাউন্ডেশন ওয়েস্ট মিডল্যান্ড-এর আহ্বায়ক শাইখ এটিএম মোকাররম হাসানের সভাপতিত্বে এবং ওমর ফারুক টিপু ও সলিসিটর মাসুম আহমদের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক অলিউল্লাহ নোমান, বিশিষ্ট সংগঠক ও সমাজসেবী সৈয়দ জামিরুল ইসলাম বাবু, আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ মো: আমিনুল হক চৌধুরী, মানবাধিকার সংগঠক আমিনুল ইসলাম মাহমুদ। এ ছাড়া মিডল্যান্ডের কমিউনিটি নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও ওলামায়ে কেরামরা বক্তব্য রাখেন। বাংলাদেশ হাই কমিশন বার্মিংহামের সহকারী হাইকমিশনার মোঃ আলিমুজ্জামান রেকর্ডেড মেসেজ পাঠান। লাইভে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ফ্রান্স থেকে বিশিষ্ট অনলাইন এক্টিভিস্ট ও ইনফ্লুয়েন্সার ডা: পিনাকী ভট্টাচার্য এবং ঢাকা থেকে গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক সাদেক কাইয়িম। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী চমৎকার গান, সঙ্গীত ও পরিবেশনা উপস্থাপন করেন।

প্রধান বক্তার বক্তব্যে ব্যারিস্টার নাজির আহমদ বলেন, জুলাই ঘোষণায় ১৫ আগস্ট, ৩রা নভেম্বর, শাপলা চত্বরের গণহত্যা ও পিলখানার গণহত্যা অনুপস্থিত। এটা অনেকটা ইতিহাস বিকৃতি বা পাশ কাটিয়ে যাওয়ার নামান্তর। জুলাই ঘোষণার শুরু কখন থেকে-এ বছর না গত বছরের ৫ আগস্ট থেকে-তারও উল্লেখ নেই। ঘোষণার শহীদদের সংখ্যা নিয়েও ধুম্রজাল সৃষ্টি হয়েছে। জুলাই ঘোষণা সংবিধানের প্রস্তাবনায় না রেখে তফসিলে রাখাও যুক্তিযুক্ত নয়, কেননা ৭ মার্চের ভাষণ ও বিতর্কিত স্বাধীনতার ঘোষণাও তো সংবিধানের তফসিলে রাখা। স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত ক্ষমতা হচ্ছে বড় ম্যান্ডেট, আলাদা অনুমোদনের প্রয়োজন নেই। রাষ্ট্রপতির প্রজ্ঞাপনের মাধ্যমে এখনই বলবৎ করার পরিবর্তে পরবর্তী নির্বাচিত সরকারের উপর রেখে দেওয়া গেলে জুলাই ঘোষণা নব্বই দশকের তিন জোটের রূপরেখার ভাগ্য বরন করতে পারে-এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

ব্যারিস্টার নাজির আহমদ আরো বলেন, গণঅভ্যুত্থানের পর গণঅভ্যুত্থানের সুফল ভোগ করার জন্য ও জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য গণঅভ্যুত্থানের শক্তিগুলোর ইস্পাত কঠিন ঐক্য দরকার। তাদের মধ্যে বিদ্যমান অনৈক্য ও একে অপরের বিরুদ্ধে বিষোদগার এবং পারস্পরিক কাঁদা ছুড়াছুড়িতে গণঅভ্যুত্থানের স্পিরিটই শুধু ব্যাহত হবে না, বরং ফ্যাসিবাদ আবার ফিরে আসার সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। তাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে চব্বিশের জুলাই’তে গড়ে উঠা জাতীয় ঐক্যকে যে কোনো মূল্যে ধরে রাখতে হবে।

লাইভে দেয়া বিশেষ অতিথির বক্তব্যে ডা: পিনাকী ভট্টাচার্য বলেন, ভারতের আধিপত্যবাদ রুখতে হলে এখন আমাদের সাংস্কৃতিক বিপ্লব করতে হবে। বিপ্লব উত্তর বাংলাদেশে যদি আমরা ন্যায় ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে পারি, তাহলে মোটামুটি আর সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঢাকা থেকে গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক সাদেক কাইয়িম অনলাইনে যোগ দিয়ে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ছিল অনস্বীকার্য। তিনি এজন্য প্রবাসীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

সাংবাদিক অলিউল্লাহ নোমান বলেন, কাঁটা ছেঁড়া করে পতিত সরকারের রেখে যাওয়া সংবিধান অন্তর্র্বতীকালীন সরকার ও গণঅভ্যুত্থানের নায়কদের করুন পরিণতি নিয়ে আসতে পারে। তিনি বর্তমান সংবিধান বাতিল করে যোগপোযোগী সংবিধান প্রণয়নের উপর গুরুত্বারোপ করেন।

আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ আমিনুল হক চৌধুরী বলেন, গণহত্যার সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার যাতে ফ্যাসিবাদ আর বাংলাদেশে কখনও মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এবং কেউ যেন গণহত্যাকারী হয়ে উঠতে না পারে। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top