|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. টাওয়ার হ্যামলেটসের স্টুডেন্টরা এ-লেভেলে জাতীয় গড়কে ছাড়িয়ে গেল

টাওয়ার হ্যামলেটসের স্টুডেন্টরা এ-লেভেলে জাতীয় গড়কে ছাড়িয়ে গেল

প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৫

এই বছরের এ-লেভেল ও লেভেল থ্রি ভোকেশনাল কোয়ালিফিকেশনের রেজাল্টে টাওয়ার হ্যামলেটসের স্টুডেন্টরা জাতীয় গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে। ১৪ আগস্ট বৃহস্পতিবার দুই হাজারেরও বেশি স্টুডেন্ট তাদের রেজাল্ট হাতে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে।

চলতি বছরে টাওয়ার হ্যামলেটসে প্রায় ৭৩.৪ শতাংশ স্টুডেন্ট এ স্টার থেকে সি গ্রেড অর্জন করেছে, যা গত বছরের তুলনায় ৪.২ শতাংশ বেশি। অন্যদিকে ইংল্যান্ডের গড় বৃদ্ধি মাত্র ১.৭ শতাংশ। এছাড়া প্রায় ১৮.৫ শতাংশ স্টুডেন্ট এ ‍স্টার বা এ গ্রেড পেয়েছে, যা গত বছরের তুলনায় ২.৭ শতাংশ বেশি।

টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান বলেন, “আমাদের সকল ছাত্রছাত্রীকে অভিনন্দন। শিক্ষক ও স্টাফদের ধন্যবাদ জানাই। আমাদের তরুণদের মেধা এবং পরিশ্রমে আমি গর্বিত। কাউন্সিল হিসেবে আমরা ইয়ুথ সেন্টার, ফ্রি স্কুল মিল, এডুকেশন মেইনটেনেন্স অ্যালাওয়েন্স ও ইউনিভার্সিটি বার্সারির মাধ্যমে স্টুডেন্টদের পাশে থাকার চেষ্টা করছি।”

ডেপুটি মেয়র এবং ক্যাবিনেট মেম্বার ফর এডুকেশন, ইয়ুথ অ্যান্ড লাইফলং লার্নিং, কাউন্সিলর মাইয়ুম তালুকদার বলেন, “যেসব স্টুডেন্ট এ-লেভেল ও লেভেল থ্রি রেজাল্ট পেয়েছে, সবাইকে অভিনন্দন। এক বছরে এ স্টার থেকে সি গ্রেড বেড়ে ৭৩.৪ শতাংশ হয়েছে, যা ইংল্যান্ডের গড়ের তুলনায় অনেক বেশি। আমাদের স্কুল, শিক্ষক ও স্টুডেন্টদের নিয়ে আমরা গর্বিত।”

এবার বেশ কিছু শিক্ষার্থীর ফলাফল বিশেষভাবে নজর কেড়েছে। উদাহরণস্বরূপ: জর্জ গ্রীন স্কুলের রাইলি কাইঙ্ক ম্যাথস, ফার্দার ম্যাথস, ফিজিক্স এবং কম্পিউটিং-এ চারটি এ স্টার পেয়েছেন এবং ইউনিভার্সিটি অব এক্সেটারে ডিগ্রি অ্যাপ্রেন্টিসশিপ শুরু করবেন।

একই স্কুলের এলিয়া রহমান সোশিওলজি, ইংলিশ লিটারেচার ও হিস্টরিতে এ স্টার এবং বিবি গ্রেড পেয়ে কুইন মেরি ইউনিভার্সিটিতে ইতিহাস পড়বেন।

ইয়াং মেয়র টিমের ডেপুটি রোশেল লুইস-গিয়ারি ইংলিশ লিটারেচার, পলিটিক্স ও এনশিয়েন্ট হিস্ট্রিতে ট্রিপল এ গ্রেড পেয়ে ইউনিভার্সিটি অব ওয়ারউইকে পলিটিক্স অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে ভর্তি হচ্ছেন।

ইয়াং মেয়র ফিতুমা হাসান হার্ভার্ড ইউনিভার্সিটিতে গভর্নমেন্ট উইথ ইকোনমিক্সে পড়ার সুযোগ পেয়েছেন।

যাদের রেজাল্টের পর পরবর্তী পদক্ষেপ নিয়ে অনিশ্চয়তা রয়েছে, তাদের জন্য টাওয়ার হ্যামলেটস ইয়াং ওয়ার্কপাথ ক্যারিয়ার্স সার্ভিস তথ্য, পরামর্শ এবং গাইডলাইন দিচ্ছে। স্টুডেন্টরা সরাসরি, ফোন অথবা ভিডিও কলে এই সার্ভিস নিতে পারবেন।

ইউকে এর আরও খবর
আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top