|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ভোটাধিকার নিশ্চিত ও জুলাই সনদে প্রবাসীদের অবদান স্বীকৃতির দাবি প্রবাসী অধিকার পরিষদ ইউকের

ভোটাধিকার নিশ্চিত ও জুলাই সনদে প্রবাসীদের অবদান স্বীকৃতির দাবি প্রবাসী অধিকার পরিষদ ইউকের

প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৫

খালেদ মাসুদ রনি:: প্রবাসী অধিকার পরিষদ ইউকের পক্ষ থেকে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিতে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং জুলাই ঘোষণাপত্রে প্রবাসীদের অবদান ও ভূমিকা উপেক্ষা করার অভিযোগসহ নানা দাবি তুলে ধরা হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়েছে, সদ্য ঘোষিত জুলাই ঘোষণাপত্রে প্রবাসী বাংলাদেশিদের অবদানকে উপেক্ষা করা হয়েছে, যা প্রবাসীদের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি করেছে। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হওয়া সত্ত্বেও প্রবাসীদের ভোটাধিকারকে প্রাধান্য দেওয়া হয়নি। তাই সংগঠন সরাসরি ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটের সুযোগ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে।

প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, পোস্টাল ভোটে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা কঠিন এবং এতে অনিয়ম ও জালিয়াতির সুযোগ থাকে। সরাসরি ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের মাধ্যমে কেবল প্রবাসীদের ভোটের নিরাপত্তাই নিশ্চিত হবে না, বরং জাতীয় নির্বাচনের গ্রহণযোগ্যতাও বৃদ্ধি পাবে।

স্মারকলিপি হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি ওয়ারিসুল ইসলাম গ্রহণ করেন এবং তা দ্রুত প্রধান উপদেষ্টার নিকট পাঠানোর আশ্বাস দেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জামান সিদ্দিক, আকমল হোসেইন, আমিনুল ইসলাম ও মাহফুজুর রহমান।

প্রবাসী অধিকার পরিষদ জানিয়েছে, প্রয়োজনে তারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে প্রস্তুত। বর্তমানে প্রায় ৬০ দেশে সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কাজ করছেন। সংগঠনটি আরও উল্লেখ করেছে, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হলে দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে এবং জাতীয় নির্বাচনের গ্রহণযোগ্যতাও বৃদ্ধি পাবে।

সংগঠন ঘোষণা করেছে, প্রবাসীদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন শুধুমাত্র যুক্তরাজ্যে সীমাবদ্ধ থাকবে না; বিশ্বের বিভিন্ন প্রান্তে এই বিষয়টি সমানভাবে গুরুত্ব পাবে। প্রয়োজনে আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোকেও বিষয়টি অবহিত করা হবে। প্রবাসী অধিকার পরিষদ দৃঢ়ভাবে বিশ্বাস করে, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা কেবল তাদের অধিকার রক্ষা নয়, এটি দেশের গণতন্ত্রকে টেকসই করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ইউকে এর আরও খবর
আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top