|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. মানিকগঞ্জের সিঙ্গাইরে ব্যানক্যাট চ্যারিটি গড়ে তুলছে দেশের প্রথম ক্যান্সার কেয়ার ভিলেজ : প্রবাসীদের অংশগ্রহণের সুযোগ

মানিকগঞ্জের সিঙ্গাইরে ব্যানক্যাট চ্যারিটি গড়ে তুলছে দেশের প্রথম ক্যান্সার কেয়ার ভিলেজ : প্রবাসীদের অংশগ্রহণের সুযোগ


প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৫

লন্ডনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ব্যানক্যাট-এর নির্বাহী পরিচালক ও লেখক নাজমুস আহমেদ আলবাব

লন্ডন, দেশ ডেস্ক, ২২ আগস্ট ২০২৫ : বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট (ব্যানক্যাট) মানিকগঞ্জের সিঙ্গাইরে গড়ে তুলছে দেশের প্রথম ক্যান্সার কেয়ার ভিলেজ ‘আলোক বসতি’ । ৫ বিঘা জমির ওপর নির্মিতব্য এই ভিলেজে থাকবে ২৫০ শয্যা । প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৫০ কোটি টাকা। ইতোমধ্যেই ব্যানক্যাট বিভিন্ন নির্মাণসামগ্রী প্রস্তুতকারকের কাছ থেকে ২৫ কোটি টাকার সমপরিমাণ নির্মাণসামগ্রী প্রদানের প্রতিশ্রুতি পেয়েছে । আগামী দুই বছরের মধ্যে নির্মাণকাজ শেষ করে ক্যান্সার আক্রান্ত মানুষের সেবা কার্যক্রম শুরু করার লক্ষ্য রয়েছে।
১৭ আগস্ট (রোববার) সন্ধ্যায় লন্ডনের হোয়াইটচ্যাপেল রোডস্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন লন্ডন সফররত ব্যানক্যাট-এর নির্বাহী পরিচালক ও লেখক নাজমুস আহমেদ আলবাব।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ফ্রেন্ডস অব ব্যানক্যাট-এর আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবী মাকসুদ খান বাবুল । সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক নজরুল ইসলাম বাসন। এ সময় আরো বক্তব্য রাখেন বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের চেয়ারম্যান সুহেল খান, সিইও সাহাব উদ্দিন আহমেদ, ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর পারভেজ আহমেদ, ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর শেরওয়ান চৌধুরী, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অলি খান, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, অ্যাকাউন্ট্যান্ট আব্দুর রাজ্জাক, কমিউনিটি ব্যক্তিত্ব পারভেজ রশিদ, মতিউর রহমান খোকন, ইঞ্জিনিয়ার আহমেদ হোসাইন মুকুল, সিনিয়র সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, লন্ডন বাংলা প্রেস ক্লাবের এসিস্ট্যান্ট সেক্রেটারি রেজাউল করিম মৃধা, এবং কমিউনিটি নেতা জুয়েল জামান প্রমুখ।
নাজমুস আহমেদ আলবাব বলেন, বাংলাদেশে বর্তমানে ৩০ লাখেরও বেশি ক্যান্সার রোগী রয়েছেন। দেশে বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল ও রোগীদের জন্য দীর্ঘমেয়াদি কেয়ারহোমের অভাব রয়েছে। ফলে অনেক রোগী প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হন, বিশেষত যাদের পরিবারের পক্ষ থেকে যত্ন নেওয়া সম্ভব হয় না। এ কারণেই ব্যানক্যাট ক্যান্সার রোগীদের সেবা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যান্সার কেয়ার ভিলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে।
তিনি আরো জানান, ব্যক্তিগত জীবনে তিনি নিজেও লিউকেমিয়া ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে ওঠার পর তিনি নিজের জীবন ক্যান্সার রোগীদের সেবায় উৎসর্গ করেন।
২০২২ সালে দানশীল ব্যক্তিদের সহযোগিতায় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ব্যানক্যাট প্রতিষ্ঠা করে ২৪ শয্যার “মোসাব্বির আলোক নিবাস”। প্রথম বছরেই সেখানে ৩৫০ জনেরও বেশি রোগী সেবা পান। পরবর্তীতে মোসাব্বির মেমোরিয়াল ফাউন্ডেশনের সহায়তায় সেটি ৯০ শয্যায় উন্নীত হয়। বর্তমানে সেখানে ৯০ জন রোগী এবং তাদের সঙ্গে থাকা কেয়ার-গিভারসহ সম্পূর্ণ বিনামূল্যে সেবা পাচ্ছেন। প্রতিদিন প্রায় ৪০ এরও বেশি স্টাফ কাজ করছেন সেখানে, আর মাসিক পরিচালন ব্যয় দাঁড়ায় প্রায় ৩০ লাখ টাকা—যা দানশীল মানুষের সহায়তায় বহন করা হচ্ছে।
এবার সেই অভিজ্ঞতা ও অনুপ্রেরণা নিয়েই ব্যানক্যাট মানিকগঞ্জের সিঙ্গাইরে ২৫০ শয্যার “ক্যান্সার কেয়ার ভিলেজ” প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এ প্রকল্প সফল বাস্তবায়নে দেশ-বিদেশের সবার সহযোগিতা কামনা করেছেন নাজমুস আহমেদ আলবাব।

মানিকগঞ্জের সিঙ্গাইরে নির্মিতব্য দেশের প্রথম ক্যান্সার কেয়ার ভিলেজের নকশা

 

ইউকে এর আরও খবর
মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top