|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. টাওয়ার হ্যামলেটসে দ্বিতীয় বারের মত অনুষ্ঠিত হচ্ছে মেয়রস কাপ ক্রিকেট টুর্নামেন্ট

টাওয়ার হ্যামলেটসে দ্বিতীয় বারের মত অনুষ্ঠিত হচ্ছে মেয়রস কাপ ক্রিকেট টুর্নামেন্ট


প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৫

টাওয়ার হ্যামলেটসে ক্রিকেটের জনপ্রিয়তা দিনে দিনে বেড়ে চলেছে। গত বছরের সাফল্যের পর এবার দ্বিতীয়বারের মতো ফিরছে মেয়রস কাপ ক্রিকেট টুর্ণামেন্ট, যা বারার ক্রিকেটপ্রেমীদের জন্য এক উৎসব। এবারের আসর হচ্ছে আরও বড় এবং বৈচিত্র্যময়; এতে অংশ নিচ্ছে প্রাপ্তবয়স্ক, নারী এবং জুনিয়র/যুব দলের মোট ৩২টি দল।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রতিযোগিতার লাইভ ড্র ২১ আগস্ট মাইল এন্ড স্টেডিয়ামে প্রতিযোগী দলগুলোর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। এই ড্র পরিচালনা করেন কেবিনেট মেম্বার ফর কালচার এন্ড রিক্রেয়েশন, কাউন্সিলার কামরুল হোসেন।

টুর্নামেন্ট শুরু হবে ৩১ আগস্ট এবং ফাইনাল ম্যাচগুলো ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হবে ৬ ও ৭ সেপ্টেম্বর। ৬ সেপ্টেম্বর শনিবার মাঠে নামবে চারটি নারী দল এবং ১২টি জুনিয়র/যুব দল। প্রাপ্তবয়স্ক পুরুষ দলের বাকি ম্যাচ ও ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ সেপ্টেম্বর।

টাওয়ার হ্যামলেটসে ক্রিকেট খেলায় ব্যাপক বিনিয়োগ এবং গত বছরের মেয়রস কাপ ক্রিকেট টুর্নামেন্টের সাফল্যের ওপর ভিত্তি করে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে স্থানীয়দের আগ্রহ ও সম্পৃক্ততা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে কাউন্সিল। ইতোমধ্যে ভিক্টোরিয়া পার্ক ও মিলওয়াল পার্কে আধুনিক ক্রিকেট সুবিধা যুক্ত হয়েছে, এবং ভবিষ্যতে আরও প্রশিক্ষণ সুবিধা স্থাপনের পরিকল্পনা রয়েছে।

আয়োজকেরা সকল ক্রিকেটপ্রেমী ও স্থানীয় বাসিন্দাদের মাঠে গিয়ে নিজ নিজ দলকে সমর্থন জানাতে আহ্বান জানিয়েছেন।

নির্বাহী মেয়র লু্ৎফুর রহমান বলেন, “মেয়রস কাপ ক্রিকেট প্রতিযোগিতা শুধুমাত্র খেলা নয়, এটি একটি উৎসব যেখানে শিশু থেকে প্রাপ্তবয়স্ক, ছেলে-মেয়ে, নারী-পুরুষ—সব বয়স ও সামাজিক পটভূমির মানুষ একত্রিত হয়। আমরা টাওয়ার হ্যামলেটসের ক্রিকেটকে সমর্থন করতে পেরে গর্বিত।”

ড্র পরিচালনাকালে কাউন্সিলর কামরুল হোসেন বলেন, “কাউন্সিলের বিনিয়োগের ফলে ভিক্টোরিয়া পার্ক ও মিলওয়াল পার্কে নতুন ক্রিকেট সুবিধা চালু হয়েছে। ভবিষ্যতে স্টেপনি গ্রীন পার্ক ও কিং এডওয়ার্ড মেমোরিয়াল পার্কেও নতুন প্র্যাকটিস সুবিধা চালু করার পরিকল্পনা রয়েছে। এই প্রতিযোগিতা শুধু খেলাধুলা নয়, বরং আমাদের কমিউনিটিকে একত্রিত করার একটি শক্তিশালী মাধ্যম।”

এই প্রতিযোগিতার আয়োজনে সহযোগিতা অংশীদার ক্যাপিটাল কিডস ক্রিকেট এবং লন্ডন ক্রিকেট লীগকে ধন্যবাদ জানানো হয়। স্পনসর ক্যানারি ওয়ার্ফ গ্রুপ, রিগাল এবং গিল্ডমোর-এর অবদান ছাড়া এই বড় আয়োজন সম্ভব হতো না বলে মন্তব্য করে কেবিনেট মেম্বার কাউন্সিলর হোসেন বলেন, “আমি প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল খেলোয়াড়কে শুভকামনা জানাই। আশা করছি এবারের মেয়রস কাপ ক্রিকেট হবে রোমাঞ্চকর এবং সবাইকে একত্রিত করবে।” সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top