|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. সাংবাদিক বিভুরঞ্জন সরকার ও আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে লন্ডনে বাংলা মিডিয়ার সাংবাদিকদের মানববন্ধন

সাংবাদিক বিভুরঞ্জন সরকার ও আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে লন্ডনে বাংলা মিডিয়ার সাংবাদিকদের মানববন্ধন


প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৫

জুয়েল রাজ, লন্ডন:: বর্ষীয়ান সাংবাদিক-কলামিস্ট বিভুরঞ্জন সরকার ও সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে লন্ডনে বাংলা মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধন করেছেন। গত ২৬ আগস্ট লন্ডন সময় সন্ধ্যা ৬টায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সত্যবাণী সম্পাদক সৈয়দ আনাছ পাশা, ব্রিকলেন পত্রিকার সম্পাদক জুয়েল রাজ, স্বদেশ-বিদেশ সম্পাদক বাতিরুল হক সরদার ও সাংবাদিক শাহ মোস্তাফিজুর রহমান বেলালের আহ্বানে এই কর্মসূচি আয়োজিত হয়।

সাংবাদিক শাহ মোস্তাফিজুর রহমান বেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা দুই সাংবাদিক হত্যাকাণ্ড ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের জন্য অন্তর্র্বতীকালীন সরকারের প্রেসসচিব শফিকুল আলম দায়ী করে বলেন, আমরা মনে করি এই হত্যার পেছনে প্রেস সচিব শফিকুল আলমের হাত রয়েছে। দেশসেরা সাংবাদিকদের কোনো ধরনের প্রমাণ ছাড়া আজগুবি হত্যা মামলায় কারাগারে আটক রাখা হয়েছে। প্রবীণ সাংবাদিক শাহরিয়ার কবীর, মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, শাকিল আহমদ ও শ্যামল দত্তসহ সকল সাংবাদিককে মুক্তির দাবী জানান তারা।

প্রবীণ সাংবাদিক বিভুরঞ্জন সরকার নিখোঁজ হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর মুন্সিগঞ্জের মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার মৃত্যু হত্যা না আত্মহত্যা-এখনও রহস্যময়। মৃত্যুর আগে তিনি স্থানীয় এক গণমাধ্যমকে লেখা ও একটি ইমেইল পাঠিয়ে নিখোঁজ হন। নিজের ‘শেষ লেখায়’ তিনি ব্যক্তিগত দৈন্যদশা ও নানা অভিযোগের কথা উল্লেখ করেছিলেন।

মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা দেশের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে বলেন, দেশ এখন মগের, দেশ এখন মবের। এই সরকার মানুষের জান-মালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। তারা আরও বলেন, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, স্বাধীনতা ও বঙ্গবন্ধুকে নিয়ে যারা ছিনিমিনি খেলছে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে হারিয়ে যাবে।

মানববন্ধনে বক্তব্য দেন লন্ডনে বাংলাদেশ মিশনের সাবেক প্রেস মিনিস্টার, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আবু মুসা হাসান, প্রবীণ সাংবাদিক মতিয়ার চৌধুরী, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ড. আনসার আহমেদ উল্লা, স্বদেশ-বিদেশ সম্পাদক বাতিরুল হক সরদার, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, সৈয়দ এনামুল ইসলাম, ব্রিকলেন সম্পাদক জুয়েল রাজ, আব্দুল বাছির, সাংবাদিক সুশান্ত দাস গুপ্ত, আলী আকবর চৌধুরী, সাংবাদিক সুয়েজ মিয়া, মানবাধিকার কর্মী পুষ্পিতা গুপ্ত, কলামিস্ট শাহ রুমি হক, কবি ও সাংবাদিক সৈয়দ হিলাল সাইফ এবং আব্দুল আহাদ চৌধুরী প্রমুখ।

আয়োজকদের পক্ষে জুয়েল রাজ সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সরকারের কাছে আমাদের কোনো প্রত্যাশা নেই। আমরা বিবেকের তাড়নায় এখানে দাঁড়িয়েছি। আমাদের প্রতিবাদটুকু সময়ের খাতায় লিখে রাখলাম। ইতিহাস এই দায় মেটাবে ।

ইউকে এর আরও খবর
আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top