|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ‘জোরপূর্বক’ ৯ বাংলাদেশি ফেরত পাঠালো যুক্তরাজ্য

‘জোরপূর্বক’ ৯ বাংলাদেশি ফেরত পাঠালো যুক্তরাজ্য


প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৫

দেশ ডেস্ক:: যুক্তরাষ্ট্রের পর এবার যুক্তরাজ্য থেকেও বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে শুক্রবার (২৯ আগস্ট) ৯ জন বাংলাদেশিকে বিশেষ বিমানে করে জোরপূর্বক দেশে ফেরত পাঠানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দুপুর ৩টায় লন্ডন থেকে এইচএমএফ৮৫১ নামের একটি বিশেষ বিমানে করে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ফেরত আসা এই নয়জনই সিলেটের বাসিন্দা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নারী-পুরুষসহ প্রথমে ১৮ জনের তালিকা ছিল। পরে তা কমে ১৫ জনে আসে। তবে শেষ পর্যন্ত ৯ জনকেই দেশে ফেরত পাঠানো হয়েছে।

বিমানবন্দরে তাদের গ্রহণ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, ঢাকার ব্রিটিশ হাইকমিশন ও বেসরকারি সংস্থা ব্র্যাকের প্রতিনিধিরা।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন-জুয়েল মিয়া, কয়সর মিয়া, মুজিবুল ইসলাম, নাদির খান, আব্দুল আমিন, মো. এনামুল হুসাইন, মাসুদ পারভেজ, হক মো. আমরানুল ও মো. ফয়সাল আহমেদ। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা।

ফেরত আসা ব্যক্তিরা জানান, তারা দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে অবস্থান করছিলেন। হঠাৎ করেই সেদেশের হোম অফিস তাদের ধরপাকড় করে ফেরত পাঠিয়েছে। তাদের মধ্যে কয়েকজনের স্ত্রী ও সন্তান এখনও যুক্তরাজ্যেই অবস্থান করছেন।

একজন ফেরত আসা ব্যক্তি বলেন, আমি ২০ বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছিলাম। দু-দিন আগে বাড়িতে ঘুমাচ্ছিলাম, তখন পুলিশ এসে আমাকে ধরে নিয়ে গেল। সেদিনই বিশেষ বিমানে আমাকে ফেরত পাঠানো হয়েছে। এক কাপড়েই আমাদের ফিরতে হয়েছে। আমার পুরো পরিবার এখনো সেখানে আছে।

এর আগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে ১৫ জন বাংলাদেশিকে ফেরত পাঠানোর কথা জানানো হয়েছিল। সেই তালিকায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, নোয়াখালী ও ঢাকার বিভিন্ন জেলার অভিবাসীরা ছিলেন।

কূটনৈতিক সূত্র জানায়, যুক্তরাজ্যের হোম অফিস অবৈধ অবস্থানকারীদের বিরুদ্ধে কড়াকড়ি শুরু করেছে। এ প্রক্রিয়ায় লন্ডনে বাংলাদেশ হাইকমিশন সংশ্লিষ্টদের জন্য ট্রাভেল পারমিট ইস্যু করে দেশে ফেরত পাঠাচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘যুক্তরাজ্য তাদের নিজস্ব আইন অনুযায়ী এ ধরনের ব্যবস্থা নিচ্ছে। যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা যাদের কোনো বৈধ কাগজপত্র নেই, তাদের ফেরত পাঠানো হচ্ছে। ফেরত পাঠানো ৯ ব্যক্তির মধ্যে কারও ভিসা ছিল না।

ইউকে এর আরও খবর
মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top