|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. পূর্ব লন্ডনের নিউ রোডে আলী’স ল চেম্বার্স-এর আনুষ্ঠানিক যাত্রা

পূর্ব লন্ডনের নিউ রোডে আলী’স ল চেম্বার্স-এর আনুষ্ঠানিক যাত্রা

প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৫

দেশ ডেস্ক, ১৫ সেপ্টেম্বর ২০২৫: কমিউনিটির মানুষকে পেশাদারিত্বের সাথে সেরা আইনীসেবা দেওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে পূর্ব লন্ডনের নিউ রোডে যাত্রা শুরু করেছে ইমিগ্রেশন ল’ ফার্ম আলী’স ল’ চেম্বার্স। গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় যুক্তরাজ্যের বিশিষ্ট আইনজীবী, সাংবাদিক ও কমিউনিটির শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ কেক কেটে আনুষ্ঠানিকভাবে এই চেম্বারের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ক পারমিট ক্লাউড-এর ফাউন্ডার ও সিইও ব্যারিস্টার লুৎফুর রহমান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, কেসি সলিসিটর্স এর প্রিন্সিপাল ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী, ব্যারিস্টার মনোয়ার হোসাইন, সলিসিটর গনি উল্লাহ, সলিসিটর এমতিয়াজ হোসাইন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি ও সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ, ছারখাই ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রেসিডেন্ট মিফতা উদ্দিন, অ্যাকাউন্টেন্ট আবু সাজ্জাদ, বৃটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট মনির আহমদ ও অর্গানাজিং সেক্রেটারি মোঃ আলী হোসাইনসহ অনেক বিশিষ্টজন।

ব্যারিস্টার লুৎফুর রহমান বলেন, আন্তরিক সেবাই একটি প্রতিষ্ঠানের সাফল্যের চাবিকাটি। আমরা আশাবাদী, আলী’স চেম্বার্স এর আইনজীবীরা মানুষকে প্রকৃত সেবা দেওয়ার মাধ্যমে তাদের মনজয় করবেন । একজন আইনজীবীর দক্ষতা ও আন্তরিকতার ওপর অনেক কিছুই নির্ভর করে । আমরা আশবাদী থাকবো, এই ফার্ম ক্লায়েন্টদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করবে।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ বলেন, ব্রিটেনে ৭ লাখের বেশি বাংলাদেশী বসবাস করেন। সেই তুলনায় ইমিগ্রেশন চেম্বারের সংখ্যা অপ্রতুল । এদেশে যারাই স্থায়ীভাবে বসবাসের স্ট্যাটাস অর্জন করেছেন, তাদের প্রত্যেককে কেনোনা কোনো ল’ ফার্ম থেকে আইনী সেবা নিতে হয়েছে । আলী’স চেম্বারের আইনজীবীরাও নিশ্চয় একসময় একই প্রক্রিয়ায় এদেশে স্থায়ী হওয়ার স্ট্যাটার্স অর্জন করছেন । তাঁরা নিজেদের জন্য যেমন আইনী সেবা প্রত্যাশা করতেন, তাদের ক্লায়েন্টদেরকে তেমন সেবা নিশ্চিত করতে পারলেই এই ফার্ম কমিউনিটির মানুষের আস্থা ও ভালোবাসা প্রতীক হয়ে দাঁড়াবে।

আলী’স ল’ চেম্বার্স এর প্রিন্সিপাল আইনজীবী মোঃ আলী আকবর বলেন, অভিজ্ঞ এবং নিবেদিতপ্রাণ আইনজীবীদের একটি দল নিয়ে আমরা কমিউনিটির মানুষের পাশে আছি । ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো আইনি বিষয়ে সঠিক পরামর্শ ও কার্যকর সমাধান দিতে আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে।

আমাদের উদ্দেশ্য হলো প্রত্যেক ক্লায়েন্টকে সর্বোচ্চ মানের আইনি সেবা প্রদান করা, যা বিশ্বাস, স্বচ্ছতা এবং পেশাদারিত্বের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে । সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top