|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. শাহজালাল হাউজিং এস্টেট প্রবাসী অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন : উপশহরে জলাবদ্ধতা নিরসনে জরুরী পদক্ষেপ গ্রহণের দাবী

শাহজালাল হাউজিং এস্টেট প্রবাসী অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন : উপশহরে জলাবদ্ধতা নিরসনে জরুরী পদক্ষেপ গ্রহণের দাবী

প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৫

দেশ ডেস্ক, ১৯ সেপ্টেম্বর ২০২৫:: সিলেটের শাহজালাল হাউজিং এস্টেট উপশহরে বন্যার সময় সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে জরুরী প্রদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে শাহজালাল হাউজিং এস্টেট (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশন। পাশাপাশি চুরি-ডাকাতি প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, কবরস্থান নির্মাণ, ফায়ার স্টেশন স্থাপন ও শিশুদের খেলাধূলার জন্য পর্যাপ্ত সংখ্যক পার্ক তৈরির দাবী জানানো হয়েছে।

গত ১৫ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি কাউন্সিলর মোঃ আয়াস মিয়ার সভাপতিত্বে এবং সংবাদ সম্মেলনে সংগঠনের উপদেষ্টা ও সিলেট প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ শেরওয়ান মোহাম্মদ কামালীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভাপতি, দৈনিক জালালাবাদ সম্পাদক মুক্তাববিস উন নূর উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রতি বছর বন্যায় উপশহর এলাকায় ব্যাপক ক্ষতি হয়। এ বিষয়ে স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি। একইসঙ্গে এলাকায় আইনশৃঙ্খলার অবনতি, চুরির ঘটনা বেড়ে যাওয়ায় স্থায়ী পুলিশ স্টেশন, রাতের পুলিশ টহল বৃদ্ধি, ফায়ার স্টেশন ও পার্ক নির্মাণ, নিজস্ব কবরস্থান প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তারা তুলে ধরেন। এসব বিষয়ে স্থানীয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করতে যুক্তরাজ্যে বসবাসরত উপশহরবাসীকে সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মুফতি মতিউর রহমান চৌধুরী, স্থপতি প্রকৌশলী আবু বকর সিদ্দিক এবং সমিতির সদস্য শাহাব উদ্দিন শিশু, ইয়ামিন উদ্দিন, খসরু জামান খসরু, শাহজান করিম, মুহাম্মদ আব্দুল কুদ্দুস, এনামুল করিম খান, আব্দুল খালিক, কবির আহমেদ বদরুল, কায়সার উদ্দিন, মাহফুজুন নূর মুর্শদ, নাসির উদ্দিন, মিসবা উদ্দিন, কামাল এম সি রহমান ও আবুল হোসেন।

এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, সাংবাদিক রহমত আলী, মিসবাহ জামাল, সৈয়দ জহুরুল হক, চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার রেজাউল করিম মৃধা, এনটিভির সিনিয়র রিপোর্টার মাসুদুজ্জামান, ইকুরা বাংলার হেড অব নিউজ শাহীন খান, সাংবাদিক জয়নাল আবেদীন, এনটিভির সিনিয়র রিপোর্টার কামরুল ইসলাম রাসেল প্রমুখ।

ইউকে এর আরও খবর
আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top