|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. কাকরদিয়া তেরাদল আলিপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ২৪ তম বর্ষপূর্তি উদযাপন

কাকরদিয়া তেরাদল আলিপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ২৪ তম বর্ষপূর্তি উদযাপন

প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৫

সিলেটের কাকরদিয়া তেরাদল আলিপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ২৪ তম বর্ষপূর্তি উদযাপন ও কাকরদিয়া গ্রামের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে লেখা ‘ফিনিক-১’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর রবিবার পূর্ব লন্ডনের একটি অভিজাত হলে এক অনুষ্ঠানের মাধ্যমে মোড়ক উন্মোচন ও বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন হাফেজ আনসার। ট্রাস্টের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান এবং জয়েন্ট হিসাবরক্ষক নাসিম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জমির উদ্দিন খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান। তিনি বলেন, মাহমুদুর রহমানের সম্পাদনায় ১৪০ পৃষ্ঠার ম্যাগাজিনটিতে কাকরদিয়া গ্রামের ইতিহাস ,ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার মধ্য দিয়ে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা করা হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের ডেপুটি স্পিকার বেলাল উদ্দীন। তিনি বইটির সম্পাদককে অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের গ্রন্থ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা দেবে এবং আমাদের ইতিহাস ও ঐতিহ্য নতুনভাবে জানতে সহায়তা করবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্যান্সার হাসপাতালের সিইও সাব উদ্দীন, চেয়ারম্যান সুহেল খান, আকবর হুসাইন, ময়না মিয়া, সফিক উদদিন, আনোয়ার হোসাইন, সামসুল আলম, সেলিম উদ্দীন, সফিকুর রহমান, লামিহা খান, ব্যারিস্টার হাদি খান, আনিশা খানমসহ অন্যান্য বিশিষ্ট অতিথি। এছাড়াও কাউন্সিলর আহমেদুল কবির, ফারুক উদ্দীন, সাফি আহমেদ ও সাবরিনা খান তাদের মূল্যবান বক্তব্য রাখেন।

মোড়ক উন্মোচনের পর প্রদর্শন করা হয় কাকরদিয়া গ্রামের ইতিহাস ও ঐতিহ্যকে কেন্দ্র করে নির্মিত একটি তথ্যচিত্র। অনুষ্ঠানে কাকরদিয়া এলাকার লোকজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো হল দর্শকের ভিড়ে পূর্ণ হয়ে যায়। বিশেষভাবে নতুন প্রজন্মের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top