|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বৃটিশ প্রধানমন্ত্রীকে ইস্ট লন্ডন মসজিদের চিঠি : লন্ডনে ডানপন্থীদের ইসলাম ও ইমিগ্রেশন বিরোধী সমাবেশের ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

বৃটিশ প্রধানমন্ত্রীকে ইস্ট লন্ডন মসজিদের চিঠি : লন্ডনে ডানপন্থীদের ইসলাম ও ইমিগ্রেশন বিরোধী সমাবেশের ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৫

লন্ডন, ২৪ সেপ্টেম্বর ২০২৫: গত ১৩ সেপ্টেম্বর শনিবার সেন্ট্রাল লন্ডনে অনুষ্ঠিত “ইউনাইট দ্য কিংডম” র‌্যালি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইস্ট লন্ডন মসজিদ এন্ড লন্ডন মুসলিম সেন্টার। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা এক চিঠিতে মসজিদ কর্তৃপক্ষ এই উদ্বেগ প্রকাশ করেন।
ইস্ট লন্ডন মসজিদ তাদের চিঠিতে সহিংসতা ও ভয়-ভীতি প্রদর্শনের ঘটনায় নিন্দা জানানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এ কথা স্পষ্ট করেছে যে, শুধু কথায় হবে না—কাজও দেখতে চায় জনগণ। তারা সহিংসতায় উসকানিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, সব কমিউনিটির জন্য সমান পুলিশি আচরণ এবং ডানপন্থীদের চরমপন্থা মোকাবিলায় সরকারকে শক্তিশালী কৌশল গ্রহণের দাবি জানান । যুক্তরাজ্যে যাতে সংখ্যালঘু কমিউনিটি সুরক্ষিত থাকে এবং সর্বস্তরের মানুষ ভয়-ভীতির উর্ধে ওঠে নিরাপদে জীবনযাপন করতে পারে-এ ব্যাপারে জরুরী পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি আহবান জানানো হয়।
ইস্ট লন্ডন মসজিদের প্রধান নির্বাহী কর্মকর্তা জুনায়েদ আহমেদ বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর নিন্দা জ্ঞাপনকে স্বাগত জানাই, তবে এখন আমাদের কমিউনিটি সরকারের বাস্তবমুখী পদক্ষেপ দেখতে চায় । বৃটেন কাউকে ঘৃণামূলক বক্তব্য ও সহিংসতার উসকানি দেওয়ার লাইসেন্স দিতে পারেনা । সরকারকে জরুরি পদক্ষেপ নিতে হবে, যাতে সব কমিউনিটি নিরাপদ থাকে এবং ক্রমবর্ধমান ডানপন্থী চরমপন্থা মোকাবিলা করা যায়।’
উল্লেখ্য, ‘ইউনাইট দ্য কিংডম’ র‌্যালিতে বারবার মুসলমান, ইসলাম ও অভিবাসীদের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দেওয়া হয় । বক্তারা তথাকথিত “গ্রেট রিপ্লেসমেন্ট” এর নামে উসকানিমূলক ধারণা তুলে ধরে অভিবাসনকে আগ্রাসন ও সমস্যা বলে উল্লেখ করেন । আরও উদ্বেগজনক বিষয় হলো, র‌্যালিতে ‘ইসলাম ধর্মকে নির্মূল করা’ মসজিদে উপাসনা ও খ্রিষ্টিয়ান ধর্ম ছাড়া অন্য ধর্মীয় কার্যক্রম নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে উসকানিমূলক স্লোগান দেওয়া হয়। এই সমাবেশে বিদেশি উগ্রপন্থী ব্যক্তিরাও অংশ নেন এবং ইসলাম ও মুসলমানদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেন।

ইউকে এর আরও খবর
আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top