|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. নিউইয়র্ক স্টেটে সেনেট ও অ্যাসেম্বলি থেকে পৃথক দুটি সম্মাননায় ভূষিত হলেন সাবরিনা হোসাইন

নিউইয়র্ক স্টেটে সেনেট ও অ্যাসেম্বলি থেকে পৃথক দুটি সম্মাননায় ভূষিত হলেন সাবরিনা হোসাইন

প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৫

দর্শকনন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি ইউরোপের সিইও ও মিডিয়া ব্যক্তিত্ব সাবরিনা হোসাইন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেটে সেনেট ও অ্যাসেম্বলি থেকে দুটি পৃথক সম্মাননায় ভূষিত হয়েছেন।

২৭ সেপ্টেম্বর শনিবার, সাবরিনা হোসাইন প্রথমে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট সেনেটর লুইস আর. সেপুলভেদার পক্ষ থেকে মর্যাদাপূর্ণ “সার্টিফিকেট অফ রিকগনিশন” অর্জন করেন। এরপর নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য ইউডেলকা টাপিয়ার কাছ থেকে আরও একটি বিশেষ সম্মাননা লাভ করেন।

অ্যাসেম্বলি সদস্য ইউডেলকা বলেন, সাবরিনা হোসাইনের অনুপ্রেরণাদায়ক নেতৃত্ব এবং সমাজ, ন্যায়বিচার ও ক্ষমতায়নের প্রতি তাঁর অঙ্গীকার প্রশংসনীয়।

মিডিয়া, কমিউনিটি এনগেজমেন্ট এবং নারী ক্ষমতায়নে তাঁর অগ্রণী নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননাগুলো প্রদান করা হয়েছে। একই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও প্রবাসী কণ্ঠস্বরকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরার অবদানের কথাও উল্লেখ করা হয়েছে এতে।

কাজের স্বীকৃতি স্বরূপ দুটি বিশেষ সম্মাননা পাওয়ার পর সাবরিনা হোসাইন জানান, আমি ভীষণ আনন্দিত ও গর্বিত। এই স্বীকৃতি শুধু আমার জন্য নয়, বরং আমাদের পুরো প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য। আমার কাজকে যে এত গুরুত্ব দিয়ে দেখা হয়েছে, তা আমাকে নতুন উদ্যমে কাজ করার প্রেরণা দিচ্ছে।

তিনি আরও যোগ করেন, নারী ক্ষমতায়ন, প্রবাসীদের কণ্ঠস্বর তুলে ধরা এবং সমাজের জন্য কিছু করা-এটাই সবসময় আমার মূল লক্ষ্য ছিল।

এদিকে সাবরিনা হোসাইনের এ অর্জনে আনন্দ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা। তাঁদের মতে, সাবরিনা হোসাইনের এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত নয়, বরং বিশ্বমঞ্চে বাংলাদেশি প্রবাসীদের ভূমিকা আরও সুদৃঢ় করবে। এ অর্জনে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ভীষণ গর্বিত।

স্বর্ণালী সিলমোহরখচিত এ বিশেষ সম্মাননাগুলো শুধু একটি রিকগনিশন নয়; বরং এটি প্রবাসী বাংলাদেশিদের সংগ্রাম, সাফল্য আর স্বপ্নের প্রতীক। সাবরিনা হোসাইন নিজ প্রচেষ্টায় প্রমাণ করেছেন, প্রবাস জীবনে থেকেও মাতৃভূমির গৌরব বাড়ানো সম্ভব।

এদিকে সাবরিনা হোসাইনের গর্বিত পিতামাতা মনে করেন, এই স্বীকৃতিগুলো নারী ও নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর মতো নেতৃত্ব সামনে এলে প্রবাসীদের কণ্ঠস্বর আন্তর্জাতিক পরিসরে আরও জোরালো হবে।

উল্লেখ্য, নিউইয়র্ক ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অ্যান্ড চেম্বার এক্সপো ২০২৫ অনুষ্ঠানে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন সাবরিনা হোসাইন।

ইউকে এর আরও খবর
আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top