|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. নকল পণ্য বিক্রি: টাওয়ার হ্যামলেটসে দোকান মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে ২ লাখ ১৬,০০০ পাউন্ড জরিমানা

নকল পণ্য বিক্রি: টাওয়ার হ্যামলেটসে দোকান মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে ২ লাখ ১৬,০০০ পাউন্ড জরিমানা


প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৫

টাওয়ার হ্যামলেটস রেগুলেটরি সার্ভিসেসের ট্রেডিং স্ট্যান্ডার্ডস কর্মকর্তারা স্থানীয় একজন খুচরা ব্যবসায়ী ও তার দোকান ব্যবস্থাপককে জাল পণ্য বিক্রির জন্য সফলভাবে অভিযুক্ত করেছেন। আদালতের আদেশ অনুযায়ী ব্যবসায়ীকে £202,231.55 এবং দোকান ব্যবস্থাপককে £14,148.47 অর্থ প্রদান করতে হবে।

তদন্তে জানা যায়, তারা দুটি পৃথক ইবে ব্যবসার মাধ্যমে জাল বায়ো-অয়েল কসমেটিক পণ্য এবং পুরুষদের পোশাক বিক্রি করতেন, পাশাপাশি তাদের দোকান – ৩৯ বার্ডেট রোডে (বো, লন্ডন ই৩ ৪টিএন) অবস্থিত সুন্দরবন কার্গো, ট্রাভেল এন্ড প্রিন্টিং থেকে নকল মোবাইল ফোনের আনুষাঙ্গিকও বিক্রি করতেন।
১০ ও ১১ নভেম্বর ২০২৫ তারিখে স্নেয়ার্সব্রুক ক্রাউন কোর্টের মি. রেকর্ডার বার্নেট এই আদেশ দেন।

বেকটনের বার্লি এভিনিউয়ের বাসিন্দা অবু সুফিয়ানকে (বয়স ৫০) ২০০,০০০ পাউন্ডেরও বেশি অর্থ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে এবং **টাওয়ার হ্যামলেটস্ বোরার পট স্ট্রিটের নিউকোর্ট হাউজের বাসিন্দা মোহাম্মদ ফয়সল হাবিব (বয়স ৪৫) কে ১৪,০০০ পাউন্ডেরও বেশি অর্থ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। এই অর্থ প্রসিডস অফ ক্রাইম এক্ট ২০০২ (পিটিসিএ) অনুযায়ী বাজেয়াপ্ত করা হয়েছে।

ফেডারেশন এগেনস্ট কপিরাইট থেফট (এফএসিটি) এবং আরইএসিটি সার্ভিসেস ইউকে লিমিটেড থেকে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাউন্সিল বিভিন্ন ঠিকানায় রেইড চালায়। ট্রেডিং স্ট্যান্ডার্ডস কর্মকর্তারা দোকানে প্রবেশ করলে দোকানের ফ্লোরে পুরুষদের নকল বা জাল পোশাকের বাক্স খুঁজে পান। এছাড়াও দোকানের কাউন্টারে প্রদর্শনের জন্য রাখা গ্লাস কেবিনে নকল মোবাইল ফোনের আনুষাঙ্গিকও পাওয়া যায়।

“ট্রেড মেকার্স এক্ট ১৯৯৪” অনুযায়ী বিভিন্ন অপরাধের জন্য মামলাটি কাউন্সিলের অভ্যন্তরীণ লিগ্যাল সার্ভিসেস টিম পরিচালনা করেন। স্নেয়ার্সব্রোক ক্রাউন কোর্টে বিচার শুরু হয় ৫ আগস্ট ২০২৪ এ। ৮ আগস্ট ২০২৪-এ হাবিবের বিরুদ্ধে আটটি অপরাধের জন্য নির্দেশিত রায় দেওয়া হয় এবং ১৯ আগস্ট ২০২৪-এ সুফিয়ানের বিরুদ্ধে চারটি অপরাধের জন্য নির্দেশিত রায় দেওয়া হয়।

১১ ডিসেম্বর ২০২৪**-এ হাবিবকে ছয় মাসের কারাদণ্ড, (১৮ মাস স্থগিত), এবং সুফিয়ানকে নয় মাসের কারাদণ্ড, (দুই বছরের জন্য স্থগিত) দেওয়া হয়। অভিযুক্তদের উভয়কে তিন মাসের মধ্যে বাজেয়াপ্ত অর্থ প্রদানের সময় দেওয়া হয়েছে; না দিলে হাবিবকে ছয় মাস এবং সুফিয়ানকে দুই বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। তবে যেকোনো পরিস্থিতিতেই তারা অর্থ ফেরত দিতে বাধ্য থাকবেন, জানিয়েছে কাউন্সিল।

টাওয়ার হ্যামলেটসের ক্যাবিনেট মেম্বার ফর সেফার কমিউনিটিজ, কাউন্সিলর আবু তালহা চৌধুরী বলেন, “এটি আমাদের কাউন্সিলের ইতিহাসে জাল পণ্যের জন্য “প্রসিডস অব ক্রাইম” আইন ব্যবহার করে সবচেয়ে বড় অর্থ পুনরুদ্ধারের একটি ঘটনা। মোহাম্মদ ফয়সল হাবিব এবং আবু সুফিয়ান স্পষ্টভাবে আইন লঙ্ঘন করেছেন, তাই তাদের এই বিশাল অর্থ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। এটি একটি সতর্কবার্তা যে আমরা অবৈধ কার্যকলাপ রুখতে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”

ইউকে এর আরও খবর
মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top