|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বার্মিংহামে সুধী সমাবেশে মিয়া গোলাম পরওয়ার : সমস্যা সমাধানের একমাত্র পথ নেতৃত্বের গুণগত পরিবর্তন

বার্মিংহামে সুধী সমাবেশে মিয়া গোলাম পরওয়ার : সমস্যা সমাধানের একমাত্র পথ নেতৃত্বের গুণগত পরিবর্তন

প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৫

জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একটি জাতির নৈতিকতা নষ্ট হয়ে গেলে কাঠামোগত পরিবর্তন করলেই মৌলিক পরিবর্তন আসে না; সমস্যার সমাধানের একমাত্র পথ হলো রাষ্ট্রের কাঠামো ও নেতৃত্বের গুণগত পরিবর্তন।

গত ২ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাজ্যের বার্মিংহামে প্রবাসী ভয়েস ইউকে মিডল্যান্ডস আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী ভয়েসের সভাপতি সৈয়দ জামিরুল ইসলাম বাবু।

অধ্যাপক পরওয়ার বলেন, দেশের নেতৃত্বে নৈতিক পরিবর্তন হলে বিমানবন্দরে প্রবাসী হয়রানিসহ সব সমস্যার স্বয়ংক্রিয় সমাধান হবে। ফ্যাসিবাদ রাষ্ট্রের কাঠামোর সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। দেশপ্রেমিক ইসলামিক সরকার প্রতিষ্ঠিত হলে প্রবাসীদের দাবি নিয়ে আলাদা করে বলতে হবে না-আমরা স্বতঃস্ফূর্তভাবে এগুলো বাস্তবায়ন করব।

তিনি আরও বলেন, প্রবাসীদের ভোটাধিকার আদায়ে জামায়াত সর্বত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলে জামায়াত অসংখ্য নির্যাতন সহ্য করেছে। শীর্ষ নেতৃত্বকে ফাঁসিতে ঝুলিয়ে বিদায় করা হয়েছে, দলকে নিষিদ্ধ করা হয়েছে, অফিস-আদালত বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে আজ বাংলাদেশের আকাশে নতুন সূর্য উদিত হয়েছে-এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ।

আখেরাতের সফলতার শর্ত হিসেবে আল্লাহর সন্তুষ্টিকে উল্লেখ করে তিনি বলেন, আল্লাহর জমিনে তাঁর দ্বীনকে বিজয়ী করার মাধ্যমেই আমরা তাঁর সন্তুষ্টি অর্জন করতে চাই।

আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামের পক্ষে যার যার অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সমাবেশ পরিচালনা করেন মাওলানা সাইফুদ্দিন। স্মারকলিপি পাঠ করেন প্রবাসী ভয়েসের সেক্রেটারি আব্দুস সালাম মোহাম্মদ মাসুম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কমিউনিটি নেতা ফরিদ মিয়া, মাওলানা লুৎফর রহমান বেলাল, ব্যারিস্টার আব্দুল্লাহ মোহাম্মদ ইসমাঈল, ব্যবসায়ী আব্দুল মালিক পারভেজ, খেলাফত মজলিস নেতা এনামুল হাসান ছাবির, হাবিবুর রহমান, ড. এম.এ. মতিন, খন্দকার কবির উদ্দিন ও তানজিম মাহবুব। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top