|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বিবিসিসিআই’র জাঁকজমকপূর্ণ সাধারণ সভা : সংবিধান সংশোধনসহ রিজিয়নভিত্তিক অ্যাওয়ার্ড প্রদান

বিবিসিসিআই’র জাঁকজমকপূর্ণ সাধারণ সভা : সংবিধান সংশোধনসহ রিজিয়নভিত্তিক অ্যাওয়ার্ড প্রদান


প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৫

হাসনাত চৌধুরী :: ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৫ গত ৩ ডিসেম্বর বুধবার লন্ডনের একটি অভিজাত হলে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের ডিরেক্টর জেনারেল সলিসিটর দেওয়ান মাহদীর পরিচালনায় এবং প্রেসিডেন্ট রফিক হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ওয়াহীদ সিরাজী।

সভায় বিবিসিসিআই’র ডিরেক্টর, লাইফ মেম্বার, সাধারণ সদস্যসহ বিভিন্ন রিজিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে সর্বসম্মতভাবে বিবিসিসিআই’র সংবিধান সংশোধন প্রস্তাব গৃহীত হয়। পাশাপাশি বিভিন্ন রিজিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সম্মাননা অ্যাওয়ার্ড এবং সংগঠনের লাইফ মেম্বারদের সম্মাননা সনদ প্রদান করা হয়।

যাঁরা অ্যাওয়ার্ড পেলেন : বিবিসিসিআই লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট মনির আহমেদ ও সেক্রেটারি তোফাজ্জল হোসেন আলম। ইস্ট অব ইংল্যান্ড রিজিয়নের প্রেসিডেন্ট ড. শাহানুর খান ও সেক্রেটারি মুহাম্মদ আলী মজনু। ওয়েস্ট মিডল্যান্ডস রিজিয়নের প্রেসিডেন্ট প্রফেসর ড. রইস আলী ও সেক্রেটারি মো. নেওয়াজ আলী। বিবিসিসিআই ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট মো. রাসেল হোসাইন ও সেক্রেটারি মুস্তাক নাদিম সানি।

মধ্যাহ্নভোজের পর বিকেল ৩টায় মূল কার্যক্রম শুরু হয়। ডিরেক্টর জেনারেল দেওয়ান মেহেদী সংগঠনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি বিগত বছরের সার্বিক সাফল্য, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। ফাইন্যান্স ডিরেক্টর হেলাল খান আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব, প্রকল্পভিত্তিক ব্যয় এবং আগামী দিনের আর্থিক পরিকল্পনা উপস্থাপন করেন।

সভায় বক্তব্য দেন বিবিসিসিআই’র সাবেক সভাপতি, ডিরেক্টরসহ বিভিন্ন জ্যেষ্ঠ ব্যক্তিবর্গ। তাঁদের মধ্যে ছিলেন প্রফেসর শাহগীর বখত ফারুক, বশীর আহমেদ বি ই এম, সাইদুর রহমান রেনু, আহমেদুস সামাদ চৌধুরী জেপি, মুহাইমিন মিয়া, আবদুল হামিদ চৌধুরী, মহিব চৌধুরী, আবুল হায়াত নুরুজ্জামান, আতাউর রহমান কুটি, মঈন উদ্দিন, মিসবাহ চৌধুরী, আবদুল মুমিন, কাউন্সিলর জাহাঙ্গির হক, আলি মোহাম্মদ জাকারিয়া, শফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, ওয়াসে চৌধুরী ও হাফসা ইসলাম।


এছাড়াও বিবিসিসিআই ইয়ুথ ফোরামের নেতৃবৃন্দ হাসনাত চৌধুরী, খন্দকার হোসাইন আহমেদ ইমন, ওয়ারকান হাসান, মো. তওফিকুল আলম, ইফতেখার আহমেদ সিদ্দিকী, আকমল রনি-সহ অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিবিসিসিআই বাংলাদেশি-ব্রিটিশ ব্যবসায়ীদের মূলধারার অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরেন তাঁরা। পরিশেষে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সভাপতি রফিক হায়দার সভার সমাপ্তি ঘোষণা করেন।

ইউকে এর আরও খবর
আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top