|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় নর্থাম্পটনে মিলাদ ও দোয়া মাহফিল

খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় নর্থাম্পটনে মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৫

এহসানুল ইসলাম চৌধুরী শামীম :: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় যুক্তরাজ্যের নর্থাম্পটনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৯ ডিসেম্বর মঙ্গলবার রাতে নর্থাম্পটন বাংলাদেশী এসোসিয়েশনের হলরুমে নর্থাম্পটন শায়ার বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিল পরিচালনা করেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আহাদুর রহমান সুহেল। দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন আল জামাত উল মুসলিমিন অফ বাংলাদেশ মসজিদের ইমাম ও খতিব ক্বারী মাওলানা হাফিজ আবু বকর। মোনাজাতে বেগম জিয়ার শারীরিক সুস্থতা, নেক হায়াত ও দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে আন্তরিক প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন নর্থাম্পটন শায়ার বিএনপির সাবেক সভাপতি হারুন আলী। এছাড়া নর্থাম্পটন শায়ার বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নর্থাম্পটন বাংলাদেশী এসোসিয়েশনের চেয়ারম্যান আকিক মিয়া, সেক্রেটারি সলিসিটর জাবির মিয়া জেপি, কাউন্সিলর এনামুল হক এবং স্থানীয় বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু তিনবারের সফল প্রধানমন্ত্রী নন, তিনি দেশের গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার আন্দোলনের এক আপোষহীন প্রতীক। মানুষের অধিকার, স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর দীর্ঘ সংগ্রাম জাতি চিরদিন স্মরণ রাখবে। তাঁরা বলেন, তাঁর অসুস্থতার খবরে দেশবাসী উদ্বিগ্ন। জাতির প্রত্যাশা-তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেবেন।

উল্লেখ্য, ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যা ও অন্যান্য জটিলতায় ভুগছেন।

ইউকে এর আরও খবর
আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top