|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. রচডেলে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রচডেলে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের রচডেল শাখার উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গত সোমবার (২ ডিসেম্বর) স্থানীয় একটি মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য শাখার সহ প্রচার সম্পাদক ও রচডেল শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সহ সভাপতি ও ওল্ডহ্যাম শাখার সভাপতি মুহাদ্দীস মাওলানা কমর উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রচডেল শাখার উপদেষ্টা মাওলানা আবদুল হক, যুক্তরাজ্য শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন বাহার এবং সহকারী বায়তুলমাল সম্পাদক মাওলানা ছায়েফ আহমদ সেবুল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রচডেল শাখার সহ সাংগঠনিক সম্পাদক মুতিউর রহমান, বায়তুলমাল সম্পাদক হাফিজ শামছুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ বদরুল আলম, প্রচার সম্পাদক মোহাম্মদ মনসুর আলম, মুহাম্মদ মতিউর রহমান এবং মুহাম্মদ পারভেজ আহমদ।

সভায় কমিউনিটি অ্যাক্টিভিস্ট মশিউর রহমান বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে সদস্যফরম পূরণের মাধ্যমে সংগঠনে যোগদান করেন।

নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ খেলাফত মজলিস ইনসাফপূর্ণ আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে। বর্তমান আমীরে মজলিস শাইখুল হাদীস আল্লামা মামুনুল হকের নেতৃত্বে দেশে খেলাফতের নবজাগরণ সৃষ্টি হয়েছে। যুক্তরাজ্যে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করতে সকল কর্মীদের মনোনিবেশ করার আহ্বান জানান তাঁরা। অনুষ্ঠানে ওল্ডহ্যাম ও রচডেল শাখার বেশ কয়েকজন দায?িত্বশীল কর্মীর বাংলাদেশ যাত্রা উপলক্ষে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

পরিশেষে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. সহ সাবেক মরহুম নেতৃবৃন্দের মাগফিরাত, দোয়ামুল্য এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মুহাদ্দীস মাওলানা শায়খ কমর উদ্দিন। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top