|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. টাওয়ার হ্যামলেটস ইন ব্লুম ২০২৫: বিজয়ীদের সম্মাননা ও আজীবন অর্জন পুরস্কার পেলেন পার্ল সাওয়ারবি

টাওয়ার হ্যামলেটস ইন ব্লুম ২০২৫: বিজয়ীদের সম্মাননা ও আজীবন অর্জন পুরস্কার পেলেন পার্ল সাওয়ারবি


প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৫

London, United Kingdom – Wednesday 10 December 2025, LBTH – Tower Hamlets in Bloom.

মাইল এন্ড পার্কের আর্ট প্যাভিলিয়নে ১০ ডিসেম্বর আয়োজিত এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে ঘোষণা করা হলো টাওয়ার হ্যামলেটস ইন ব্লুম ২০২৫ – এর বিজয়ীদের নাম। হর্টিকালচার বা উদ্যান চর্চায় আগ্রহ বাড়ানো এবং পরিবেশের প্রতি সম্মান ও যত্ন প্রচারে উৎসাহ দিতে জাতীয় ইন ব্লুম কর্মসূচির অংশ হিসেবে প্রতিবছর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ বছরও কমিউনিটি গ্রুপ, স্কুল এবং ব্যক্তিগত অংশগ্রহণকারীরা তাদের উদ্যানচর্চা, পরিবেশ রক্ষা, টেকসই অনুশীলন এবং কমিউনিটি সম্পৃক্ততার জন্য সম্মানিত হন। গ্রীষ্মে যখন বাগান, ব্যালকনি ও উইন্ডোবক্সগুলো পূর্ণ রূপে ফুটে ছিল, তখন বিচারকদের পরিদর্শনে তাদের প্রতিশ্রুতি ও নিষ্ঠা বিশেষভাবে নজর কাড়ে।

টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুফুর রহমান বলেন, “টাওয়ার হ্যামলেটসের অসংখ্য ব্যক্তি ও দল যে নিষ্ঠা ও উদ্যম নিয়ে কমিউনিটি গার্ডেনিংকে এগিয়ে নিচ্ছেন, তা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। তাদের প্রচেষ্টা আমাদের বরোকে আরও রঙিন, প্রাণবন্ত ও বসবাসযোগ্য করে তুলছে।”

অনুষ্ঠানে কাউন্সিল নেতারা বিজয়ীদের হাতে তুলে দেন ট্রফি, সনদ ও পুরস্কার।

বিচারকদের বিশেষ প্রশংসা কুড়িয়েছেন আইল অব ডগস – এর বাসিন্দা স্যালি ক্রেন, যার কাজকে আবাসিক এলাকার সৌন্দর্য বৃদ্ধি ও কমিউনিটি অনুপ্রেরণার উৎকৃষ্ট উদাহরণ হিসেবে আখ্যা দেওয়া হয়। তিনি ব্যক্তিগত ক্যাটাগরিতে সামগ্রিক বিজয়ী হন।
বিচারকরা বলেন: “স্যালির সামনে বাগানটি রঙের বিস্ফোরণ-চোখ সরানো অসম্ভব।”

গ্রুপ ক্যাটাগরিতে সামগ্রিক বিজয়ী হয় বাইগ্রোভ প্রাইমারি স্কুল, আর বেথনাল গ্রীন নেচার রিজার্ভ – এর মাইকেল স্মাইথ গার্ডেনার অব দ্যা ইয়ার নির্বাচিত হন।

আজীবন অর্জন পুরস্কার লাভ করেন পার্ল সাওয়ারবি, যিনি দীর্ঘদিন ধরে ইন ব্লুম অভিযানের নীরব শক্তি হিসেবে কাজ করে আসছেন। বিচারকরা তাকে বর্ণনা করেন এভাবে: “পার্ল বছরের পর বছর আমাদের ভরসার স্তম্ভ। প্রতিটি পরিদর্শন, আয়োজন ও বিচার প্রক্রিয়ায় তিনি শান্ত, সৌজন্যপূর্ণ ও উদার আচরণে আমাদের পথ দেখিয়েছেন।” তাঁর হাতে পুরস্কারটি তুলে দেন কাউন্সিলর কামরুল হুসাইন।

সংস্কৃতি ও বিনোদন বিষয়ক ক্যাবিনেট সদস্য কাউন্সিলর কামরুল হুসাইন বলেন, “টাওয়ার হ্যামলেটসে সব বয়স ও পটভূমির মানুষ উদ্যানচর্চার মাধ্যমে কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তন আনছেন। এটি মানসিক সুস্থতা, পরিবেশ সুরক্ষা এবং পারস্পরিক সম্পর্ক মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
তিনি সকল অংশগ্রহণকারী এবং বিশেষ করে বিজয়ীদের অভিনন্দন জানান।
টাওয়ার হ্যামলেটস ইন ব্লুম ২০২৫ – বিজয়ীদের তালিকা
বারান্দা ক্যাটাগরি: যৌথ ৩য় – পল মুর, ও সারা ডড; যৌথ ২য় – জুয়ান মার্টিন গারসেস, ও কানিজ রিমু, প্রথম স্থান- আন্দ্রেয়া সিলভা গনসালভেস;
ফ্রন্ট গার্ডেন ক্যাটাগরি: যৌথ ৩য় – আন্দ্রুল্লা ফটোহোপুলু, ও জ্যাকি হ্যারিস এমবিই, ২য় – কিলি ভেনাবেলস, প্রথম স্থান- স্যালি ক্রেন;
প্যাটিও / পাত্রবাগান ক্যাটাগরি: ৩য় – জিলিয়ান ডলবি, ২য় – জ্যাকি হ্যারিস এমবিই, প্রথম স্থান- ক্যারোলিনা কেনসিট;
কমিউনাল আবাসিক বাগান: ৩য় – সোলবে স্ট্রিট সিনিয়র সিটিজেন্স ক্লাব, ২য় – প্যাট্রিসিয়া কুইন, প্রথম স্থান – লেডি মাইকোস আলমস হাউসেস;
কমিউনিটি গার্ডেন ক্যাটাগরি: যৌথ ৩য় – বেথনাল গ্রীন মেথডিস্ট চার্চ ও স্টেপনি গ্রীন কোর্ট, যৌথ ২য় – রাশিয়া লেন ডে সেন্টার, ও ভন ওয়ে কমিউনিটি গার্ডেন, যৌথ ১ম – অ্যাপ্রোচ রোড গার্ডেনস ও ক্যানাল ক্লাব কমিউনিটি সেন্টার
কমিউনিটি গ্রোয়িং সাইট ক্যাটাগরি: ৩য় – সুইডেনবার্গ কমিউনিটি গার্ডেন, ২য় – অ্যাপ্রোচ রোড কমিউনিটি ফুড গার্ডেনস, প্রথম স্থান – রকি পার্ক
শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরি: যৌথ ৩য় – কলাম্বিয়া মার্কেট নার্সারি স্কুল, ও এলিজাবেথ সেলবি প্রাইমারি স্কুল, যৌথ ২য়: ল্যান্সবেরি লরেন্স প্রাইমারি স্কুল, ও সেন্ট মেরি অ্যান্ড সেন্ট মাইকেল ক্যাথলিক স্কুল, প্রথম স্থান – বাইগ্রোভ প্রাইমারি স্কুল
শিশুদের বাগান ক্যাটাগরি: ৩য় – জন স্কার প্রাইমারি স্কুল, ২য়: বাইগ্রোভ প্রাইমারি স্কুল, প্রথম স্থান – গ্ল্যামিস অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড
সেরা এলটমেন্ট ক্যাটাগরি: যৌথ ৩য় – ইভন বেইলি, ভেসেল হাউস এলটমেন্ট, লোরেলা সান্না, ও ভেসেল হাউস এলটমেন্ট, যৌথ ২য়: এমা মালহেম, গ্ল্যামিস অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড, জোলান্টা বুয়াউস্কিনে, ও কেবল স্ট্রিট কমিউনিটি গার্ডেনস, যৌথ ১ম: মার্টিন ফোর্ড, কেবল স্ট্রিট কমিউনিটি গার্ডেনস, এলিয়াস ইসলাম, ও মাডশুট পার্ক অ্যান্ড ফার্ম
ওয়াইল্ডলাইফ – গ্রুপ ক্যাটাগরি: ৩য় – ক্র্যানব্রুক কমিউনিটি ফুড গার্ডেন, ২য় – ভন ওয়ে কমিউনিটি গার্ডেন, ১ম – অ্যাপ্রোচ রোড গার্ডেনস ও বেথনাল গ্রীন নেচার রিজার্ভ
ওয়াইল্ডলাইফ – একক ক্যাটাগরি: ৩য়: জন শুস্টার – ভন ওয়ে, ২য়: কেন গ্রিনওয়ে – টাওয়ার হ্যামলেটস সেমেট্রি পার্ক, ১ম – জেন সিল – কেবল স্ট্রিট এলটমেন্ট
ব্যবসায়িক প্রতিষ্ঠান ক্যাটাগরি: এমিলি জোন্স, সেন্ট মার্গারেটস হাউস
সেরা নবাগত ক্যাটাগরি: গ্ল্যামিস রোড অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড – শিশুদের বাগান
সেরা উদ্ভাবন ক্যাটাগরি: সোলবে স্ট্রিট সিনিয়র সিটিজেন্স ক্লাব
অসাধারণ কমিউনিটি অবদান ক্যাটাগরি: ব্রেন্ডা ডালি (সিনিয়র সিটিজেন্স ক্লাব), ক্রিস্টোফার কাউসিনস (আইন স্কয়ার), রুবেন ড্যারেল (টাওয়ার হ্যামলেটস সিমেট্রি পার্ক), স্টিফেন মার্টিন (স্বেচ্ছাসেবক, টাওয়ার হ্যামলেটস সেমেট্রি পার্ক), সারা বাইদাউন (রকি পার্ক), মাইকেল স্মিথ (বেথনাল গ্রীন নেচার রিজার্ভ)
স্টাফ রিকগনিশন – অতিরিক্ত অবদান ক্যাটাগরি: ফখরুল ইসলাম, পার্কস টিম, কামাল হুসেইন, পার্কস টিম, ওয়ারেন বিচ, গ্রীন টিম, অ্যাডাম ম্যাকমাহন, গ্রীন টিম
লন্ডন ইন ব্লুম ও ব্রিটেন ইন ব্লুম-এ অবদান ক্যাটাগরি: রকি পার্ক গ্রোয়ার্স, স্টেপনি সিটি ফার্ম, ক্যানারি ওয়ার্ফ পিএলসি, লেডি মাইকোস আলমস হাউসেস, টাওয়ার হ্যামলেটস সিমেট্রি পার্ক, ভিক্টোরিয়া পার্ক টিম, গ্রীন টিম, স্ট্রিট ও পার্কস টিম, কমিউনিটি পার্ক রেঞ্জার্স।

ইউকে এর আরও খবর
আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top