|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. দুই বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ইউকে

দুই বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ইউকে

প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৫

মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ইউকের উদ্যোগে এক বর্ণাঢ্য ও আবেগঘন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত রবিবার (১৪ ডিসেম্বর ) দুপুর ২টায় লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানের সূচনা করেন সংগঠনের সভাপতি ড. কাজী মোখলিসুর রহমান তাঁর স্বাগত বক্তব্যের মাধ্যমে। তিনি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং প্রবাসে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম অকিব, যুগ্ম সম্পাদক ড. আজিজুল আম্বিয়া এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হেনা বেগমের যৌথ সঞ্চালনায় প্রথম পর্বে বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্মাননাপত্র পাঠ করেন সাংস্কৃতিক কর্মী উর্মি মজহার ও মুনিরা পারভিন। এ সময় উপস্থিত অতিথিরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাঁদের প্রতি সম্মান জানান।

পরবর্তীতে ‘স্বাধীনতার সূর্য’ শীর্ষক সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশিত হয়। কবিতা আবৃত্তি করেন স্মৃতি আজাদ। সংগীত পরিবেশন করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অন্যতম উপদেষ্টা হিমাংশু গোস্বামী, শিল্পী অনামিকা মিঠু, বিথী চৌধুরী ও মোহনা বেগম। মনোজ্ঞ এসব পরিবেশনা দর্শকদের মাঝে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনাকে আরও গভীরভাবে জাগ্রত করে।
অনুষ্ঠানের শেষ পর্বে মুজিবুল হক মনি রচিত নাটক ‘রিওয়াইন্ড’৭১-আবার একাত্তর’ মঞ্চস্থ করা হয়। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মুজিবুল হক মনি, নজরুল ইসলাম অকিব, অনামিকা মিঠু, মোহাম্মদ দীপ, জুবায়ের আহমদ, ফয়জুর রহমান ফয়েজসহ অন্যান্য শিল্পীরা। নাটকটি মুক্তিযুদ্ধের ইতিহাস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন প্রজন্মের সামনে জীবন্ত করে তোলে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ডেপুটি স্পিকার আহবাব হোসেন, কাউন্সিলর আব্দুল আজিজ তকি, জাহানারা রহমান জলি, রফিক উল্লাহ, কামরান আহমদ, ইমদাদুল খান, মাসুম বিল্লাহ, রোজিয়া বেগম, সুবিদ খান, আবসানা রহমান, তোফায়েল আহমদসহ বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশাবাদ ব্যক্ত করেন, প্রবাসে বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা তুলে ধরতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ইউকের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top