|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. জামায়াতে ইসলামী নির্বাচনে বিজয়ী হলে জাতীয় সরকার গঠন করা হবে: ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামী নির্বাচনে বিজয়ী হলে জাতীয় সরকার গঠন করা হবে: ডা. শফিকুর রহমান

প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বিজয়ী হলে অন্যান্য রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তবে এ ক্ষেত্রে দুর্নীতিমুক্ত রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ না করার দুটি শর্ত মানতে হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার রাতে পূর্ব লন্ডনের মাইদা গ্রিল ব্যাঙ্কুয়েটিং হলে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াত আমির। অনুষ্ঠানের আয়োজন ও পরিচালনা করেন জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের জনগণ সরকার ব্যবস্থায় পরিবর্তন চায় এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে। জনগণের মতামতের প্রতিফলন ঘটিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনই রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রকে এগিয়ে নিতে পারে।

তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে জাতি ও ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে ‘মদিনা সনদের’ আদলে রাষ্ট্র পরিচালনা করা হবে। বাংলাদেশ সবার দেশ—কোনো ধর্মের মানুষের ওপর দমন-পীড়ন চলবে না এবং সব নাগরিকের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা হবে।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র হলেও দেশটির আশ্রয়ে থাকা পলাতক ও সাজাপ্রাপ্ত আসামিদের বাংলাদেশে ফেরত দেওয়া উচিত।

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দীর্ঘদিন ধরেই তিনি এ বিষয়টি নিয়ে কাজ করছেন। তিনি প্রবাসীদের পোস্টাল ভোটে নিবন্ধনের পাশাপাশি নির্বাচনকালে দেশে এসে ভোট দেওয়ার আহ্বান জানান।

ইউকে এর আরও খবর
আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top