|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ক্রিসমাস ও নববর্ষে টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের বিভিন্ন সার্ভিসে পরিবর্তন

ক্রিসমাস ও নববর্ষে টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের বিভিন্ন সার্ভিসে পরিবর্তন


প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৫

ক্রিসমাস ও নতুন বছরকে সামনে রেখে টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের বিভিন্ন সার্ভিসে সাময়িক পরিবর্তন আনা হচ্ছে। এই সময় কমিউনিটির প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সব গুরুত্বপূর্ণ তথ্য কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ফ্যামিলি হাব এবং চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি সেন্টারগুলো বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ২০২৫ থেকে বন্ধ থাকবে এবং শুক্রবার ২ জানুয়ারি ২০২৬ থেকে স্বাভাবিকভাবে পুনরায় চালু হবে। এসব সেন্টারের শনিবারের কার্যক্রম ১০ জানুয়ারি ২০২৬ থেকে আবার শুরু হবে।

একই সময়ে ইয়ুথ সেন্টারগুলোতেও সীমিত আকারে সেবা দেওয়া হবে। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ২০২৫ থেকে বৃহস্পতিবার ১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সীমিত সেবা চালু থাকবে এবং শুক্রবার ২ জানুয়ারি ২০২৬ থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাবে। বিস্তারিত তথ্যের জন্য বাসিন্দাদের ইয়াং টাওয়ার হ্যামলেটস ওয়েবসাইট দেখার অনুরোধ জানানো হয়েছে।

ক্রিসমাস ও নতুন বছরের ছুটির কারণে আবর্জনা, রিসাইক্লিং এবং খাবারের বর্জ্য সংগ্রহেও কিছু পরিবর্তন থাকবে। ২৫ ডিসেম্বর ২০২৫ এবং ১ জানুয়ারি ২০২৬ তারিখে কোনো সংগ্রহ সেবা বা ওয়েস্ট কালেকশন সার্ভিস থাকবে না। এ সময়ের কিছু নির্ধারিত সংগ্রহ এক বা দুই দিন পিছিয়ে দেওয়া হবে। ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর স্বাভাবিকভাবে সেবা চলবে এবং ৫ জানুয়ারি ২০২৬ থেকে আবার পুরোপুরি স্বাভাবিক সূচিতে সংগ্রহ শুরু হবে। একই দিন থেকে ক্রিসমাস ট্রি রিসাইক্লিং কার্যক্রমও শুরু হবে।

হাউজিং অপশনস ও হোমলেস সার্ভিসের ক্ষেত্রেও ছুটির প্রভাব পড়বে। এই সেবা বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫ বিকাল ৪টা থেকে শুক্রবার ২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বন্ধ থাকবে। তবে ব্যাংক হলিডে, উইকএন্ড (সপ্তাহান্ত) ও সন্ধ্যার সময় জরুরি পরিস্থিতিতে কাউন্সিলের আউট-অব-আওয়ার্স ব্যবস্থার মাধ্যমে সহায়তা পাওয়া যাবে। জরুরি প্রয়োজনে ০২০ ৭৩৬৪ ৪০৭৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া, যারা জরুরিভিত্তিতে গৃহহীন সেবার প্রয়োজন অনুভব করবেন তারা ২৮ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৪টার মধ্যে পপলারের ক্রিস্প স্ট্রিট মার্কেটস্থ আইডিয়া স্টোর অথবা হোয়াইটচ্যাপেল আইডিয়া স্টোরে সরাসরি যেতে পারবেন।

রেসিডেন্টস’ হাব সেবার ক্ষেত্রেও পরিবর্তন থাকবে। ক্রিসমাস ইভ, অর্থাৎ ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে শুধুমাত্র টাউন হল ও ক্যালভার্ট অ্যাভিনিউয়ের রেসিডেন্টস’ হাব খোলা থাকবে এবং সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত স্বাভাবিকভাবে সেবা দেবে। ওই দিন বো আইডিয়া স্টোর, ক্রিস্প স্ট্রিট আইডিয়া স্টোর, ও কিউবিট টাউন লাইব্রেরির সেবা বন্ধ থাকবে। ২৫ ডিসেম্বর ২০২৫ থেকে সব রেসিডেন্টস’ হাব সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এবং শুক্রবার ২ জানুয়ারি ২০২৬ থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসবে।

উৎসবের এই সময়ে প্রয়োজনীয় সেবা নিতে আগেভাগে পরিকল্পনা করতে এবং হালনাগাদ তথ্যের জন্য কাউন্সিলের ওয়েবসাইট নিয়মিত দেখার জন্য কাউন্সিল বাসিন্দাদের অনুরোধ জানিয়েছে।

ইউকে এর আরও খবর
আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top