|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. যুক্তরাজ্যে মৌলভীবাজার-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারণা সভা

যুক্তরাজ্যে মৌলভীবাজার-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারণা সভা


প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এম নাসের রহমানের সমর্থনে যুক্তরাজ্যে এক নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাতে বেকেনামে অবস্থিত কারী ক্লাবে রাজনগর জাতীয়তাবাদী ফোরাম, ইউকে’র উদ্যোগে এ সভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল হান্নান। সাধারণ সম্পাদক রুহুল ইসলাম রুলু ও যুগ্ম সাধারণ সম্পাদক সেহালিন করিম চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবদলের সাবেক সভাপতি আলহাজ ওদুদ আলম, ইউকে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ এবং সাবেক অর্থ সম্পাদক সালেহ গজনবী। সভার শুরুতে সৈয়দ রোয়েজ আহমেদের কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে আয়োজকদের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বক্তারা বলেন, এম নাসের রহমান তাঁর মরহুম পিতার আদর্শ অনুসরণ করে এলাকার মানুষের সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন। তাঁরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত কৃষি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।

সভায় সাধারণ সম্পাদক রুহুল ইসলাম রুলু বলেন, রাজনগর জাতীয়তাবাদী ফোরাম শুধু দলীয় কার্যক্রমেই নয়, দেশের আর্তমানবতার কল্যাণেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে অডিও বার্তার মাধ্যমে এম নাসের রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানান এবং সম্ভব হলে নির্বাচনের সময় দেশে ফিরে নির্বাচনী কার্যক্রমে সহযোগিতা করার অনুরোধ জানান। অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আবুল কালাম, রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে’র সাবেক সাধারণ সম্পাদক রুহুল ইসলাম দুদু, বিশিষ্ট ব্যবসায়ী ময়না মিয়া, বিএনপি নেতা দুলু চৌধুরী, সাইফুল আখতার লিখন, শাহজাহান চৌধুরী, জাকির হোসেন জিতু, খলিলুর রহমান, মিলাদ হোসেন রুবেল, ক্রয়ডন বিএনপি নেতা জিয়ার আহমেদ, নিউহাম বিএনপির সাবেক সভাপতি মোস্তফা আহমেদ, কেন্টের বিশিষ্ট ব্যবসায়ী মিকদাদ খান, ক্রয়ডন বিএনপি নেতা নাজমুল হক সাদিক, ক্রয়ডনের বিশিষ্ট ব্যবসায়ী গুলজার আহমেদ, আব্দুস শহীদ, শফিকুর রহমান, ফয়সল আকন্দ, কামরুজ্জামান, আজিম উদ্দিন আজির, রাসেল খান, জগলু চৌধুরীসহ আরও অনেকে।

বক্তারা ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী এম নাসের রহমানের বিজয় নিশ্চিত করতে প্রবাসীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top