|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. বাংলাদেশ-ভারত সম্পর্ক আর খারাপের দিকে যাবে না: অর্থ উপদেষ্টা

বাংলাদেশ-ভারত সম্পর্ক আর খারাপের দিকে যাবে না: অর্থ উপদেষ্টা


প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৫

দেশ ডেস্ক:: ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব বেশি খারাপ হয়নি। এ সম্পর্ক আর খারাপের দিকে যাবে না বলে বিশ্বাস করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এখনও খুব খারাপ পর্যায়ে যায়নি। প্রধান উপদেষ্টা দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছেন। তিনি নিজেও বিভিন্ন জনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলছেন।

আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের তিনি এমন মন্তব্য করেন।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে অর্থ উপদেষ্টা জোর দিয়ে বলেন, বাণিজ্য এবং রাজনীতিকে আলাদাভাবে দেখা উচিত। কূটনৈতিক ক্ষেত্রে কিছু স্পর্শকাতর বিষয় বা বাগাড়ম্বর থাকলেও অর্থনৈতিক স্বার্থে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জরুরি। তিনি বলেন, বাংলাদেশ সুসম্পর্ক চায় বলে আজকেও ভারত থেকে ৫০ হাজার টন চাল ক্রয়ের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ চাল আমদানিতে বাংলাদেশও লাভবান হয়েছে। কারণ ভিয়েতনাম থেকে চাল আনলে প্রতি কেজিতে ১০ টাকা বেশি খরচ হবে।

অর্থ উপদেষ্টা আরও বলেন, কিছুটা দেরি হলেও ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে। প্রধান উপদেষ্টা ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন নিয়ে কাজ করছেন। তিনি নিজেও ভারতের হাইকমিশনের সঙ্গে কথা বলেছেন। তারা জানিয়েছে, সম্পর্ক উন্নয়নে তারাও কাজ করছে। বাইরে হয়তো শোনা যায়, কি না কি হয়ে যাচ্ছে। তবে পরিস্থিতি এতটা খারাপ পর্যায়ে যায়নি। তবে কিছু কিছু বক্তব্য আছে এগুলো বন্ধ করা কঠিন।

জনগণ বা বহিরাগত কিছু শক্তি ভারতবিরোধী বক্তব্য দিচ্ছে এমন প্রশ্নে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এগুলো আমাদের জন্য জটিল পরিস্থিতি তৈরি করছে। এগুলো আমাদের জাতীয় অভিব্যক্তি নয়।

অর্থ উপদেষ্টা বলেন, সরকার পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে কোনো ঝামেলা চায় না। বাংলাদেশ বর্তমানে আঞ্চলিকতায় বিশ্বাস করে। ভারত, ভুটান, নেপাল ও পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। প্রধান উপদেষ্টা কি ভারতের সঙ্গে কথা বলেছেন, এমন প্রশ্নে তিনি বলেন, ভারতে সঙ্গে নয় তবে এর সঙ্গে সম্পৃক্তদের সঙ্গে কথা বলেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারত ও বাংলাদেশের সম্পর্কে যে টানাপোড়েন শুরু হয়েছিল, তা আরও অবনতির দিকে মোড় নিয়েছে। দুই দেশই এখন নিজেদের কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে গতকাল সোমবার অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম শহরে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) কার্যক্রম স্থগিত করা হয়েছে।

এর আগে বিক্ষোভের জেরে গত সপ্তাহে ঢাকা, খুলনা ও রাজশাহীর ভিসা কেন্দ্রের নিরাপত্তাঝুঁকির কথা বলে একদিন করে আংশিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। এদিকে গতকাল ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কাছে বিক্ষোভের ঘটনা নিয়ে ঢাকা ও দিল্লি পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
বিলুপ্ত হচ্ছে র‌্যাব, গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

বিলুপ্ত হচ্ছে র‌্যাব, গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু

রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্যের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top