যুক্তরাজ্যের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উদ্যোগে জাতীয় শোক দিবস পালন
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৬
দেশ ডেস্ক, ১৭ আগস্ট ২০২৬:: বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যুক্তরাজ্য শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
রবিবার সন্ধ্যা ৬টায় পূর্ব লন্ডনের আপটন পার্কস্থ পিউর চাই হোটেলে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সহ-সভাপতি রফিক উল্লার সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক ড. আজিজুল আম্বিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌছ সুলতান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, কাউন্সিলর আব্দুল আজিজ তকি, সাবেক কাউন্সিলর মুজিবুর রহমান জসিম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম অকিব, অধ্যাপক মুশফিক মনজুর এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজিবুল হক মনি।
এছাড়াও বক্তব্য রাখেন , বীর মুক্তিযোদ্ধা হুমাউন কবির, লন্ডন মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাকির হোসেন সেলিম, ইয়াসমিন সুলতানা পলিন, আব্দুল বাছিত, সোহরাব হোসেন, হিরক কানছন হিরা, সুবিন খান, ইমদাদুল খান, মো. মাসুম বিল্লাহ, ইমদাদুন খান, লিটন আহমেদ, রবিউল ইসলাম রবিন ভূঁইয়া, জান্নাতুল ফেরদৌসসহ সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব, মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তাঁর ঐতিহাসিক ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় ১৫ আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উক্ত মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা মাহমুদুর রহমান লংলী। অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

