|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. সরকারিভাবে প্রবাসী সম্মাননা পেলেন যুক্তরাজ্যপ্রবাসী সাংবাদিক জাহেদী ক্যারল

সরকারিভাবে প্রবাসী সম্মাননা পেলেন যুক্তরাজ্যপ্রবাসী সাংবাদিক জাহেদী ক্যারল

প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২৫

যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অধিকার আদায়, চ্যারিটি কার্যক্রম এবং দেশ–বিদেশে আর্থ–সামাজিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সংগঠক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল সরকারিভাবে “প্রবাসী সম্মাননা–২০২৫” লাভ করেছেন।

২৭ ডিসেম্বর সিলেট জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন পান্ডুলিপি প্রকাশনার প্রকাশক, কবি ও সাহিত্যিক বায়জিদ মাহমুদ ফয়সল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রশাসক সারোয়ার আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অন্যান্য গুণিজন।

প্রবাসে মানবসেবা, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে দীর্ঘদিন সক্রিয় থাকা ক্যারল লন্ডন বাংলা মিডিয়ার পরিচিত মুখ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য এবং একাধিক সামাজিক ও দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। তিনি জমজম চ্যারিটেবল ট্রাস্টের ট্রাস্টি ও নির্বাহী পরিচালক, ইস্টহ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের উপদেষ্টা, লন্ডন এডুকেশন ট্রাস্ট ও লন্ডন ইকরা ইনস্টিটিউটের ট্রাস্টি ও চেয়ারম্যান।

সাংবাদিকতায় তিনি সাপ্তাহিক ইউরো বাংলার সম্পাদক ও অনলাইন ইউটিউব চ্যানেল LB 24-এর ম্যানেজিং এডিটর। তিনি বিজিলিঙ্ক অ্যাসোসিয়েট গ্রুপের চেয়ারম্যান এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল, ইবনে সিনা হাসপাতাল, আলহামরা ইন্টারন্যাশনাল লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক।

ক্যারল গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে-এর প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের ইউকে কমিটির জয়েন্ট সেক্রেটারি এবং অন্যান্য সামাজিক, মানবিক ও ধর্মীয় সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।

প্রবাসী কমিউনিটির জন্য মানবকল্যাণমূলক কার্যক্রমে অবদানের মাধ্যমে তিনি অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছেন। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top