|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. জুলাই অভ্যুত্থানে নিহত : রায়েরবাজার কবরস্থানে বেওয়ারিশ দাফন ৮ জনের লাশ শনাক্ত

জুলাই অভ্যুত্থানে নিহত : রায়েরবাজার কবরস্থানে বেওয়ারিশ দাফন ৮ জনের লাশ শনাক্ত


প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৬

দেশ ডেস্ক:: জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর রায়েরবাজার কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা ব্যক্তির মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। সোমবার সকালে রায়েরবাজার কবরস্থানে সরকারের পক্ষ থেকে তাদের নাম পরিচয় জানানো হয়।

গণঅভ্যুত্থানে নিহতদের মধ্যে বেওয়ারিশ হিসাবে দাফন করা ১১৪ জনের ডিএনএ প্রোফাইল সম্পন্ন করেছে সিআইডি। এদের মধ্যে আবেদন পাওয়া ৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। শনাক্ত হওয়া প্রত্যেকেই গুলিবিদ্ধ। এদের কারও শরীরে বুলেট পাওয়া গেছে, আবার কারও শরীরে ছিল বুলেটের প্যালেট।

কবরস্থানে ‘২০২৪ জুলাই অভ্যুত্থানে অজ্ঞাতনামা শহীদদের পরিচয় শনাক্তকরণ’ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা উপদেষ্টা ফারুক ই আজম; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান ও সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সিআইডি প্রধান বলেন, ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং আদালতের নির্দেশে পরিচালিত এই কার্যক্রমের মাধ্যমে ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে ইতিমধ্যে ৯টি ভুক্তভোগী পরিবারের দেয়া নমুনার ভিত্তিতে ৮ জন শহীদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। অবশিষ্ট একজন শহীদ জিলানী যিনি মদিনাতে থাকতেন। তার পরিবারের সদস্যরাও বর্তমানে মদিনাতে রয়েছেন। আমরা ১১৪ জনের ডিএনএ প্রোফাইল করতে সক্ষম হয়েছি। ফার্স্ট ব্লাড ডিএন পেলে অন্যদের পরিচয়ও শনাক্ত করা সম্ভব হবে। শনাক্ত হওয়া ৮জনের করব তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।’

শনাক্তদের পরিচয় নিম্নরূপ-

১.শহীদ সোহেল রানা (৩৮), পিতা: মো. লাল মিয়া, মাতা: রাশেদা বেগম, থানা: লৌহজং, জেলা: মুন্সিগঞ্জ, পেশা: কাপড়ের ব্যবসা, বর্তমান ঠিকানা: মোহাম্মদবাগ, ঢাকা, নিখোঁজের তারিখ: ১৮/০৭/ ২০২৪, মৃত্যুর তারিখ: ১৮/০৭/ ২০২৪, মৃত্যুর স্থান: দক্ষিণ কাজলা, যাত্রাবাড়ী, বৈবাহিক অবস্থা: অবিবাহিত, চার ভাই ও এক বোনের মধ্যে তিনিই ছিলেন বড়।

২.শহীদ কাবিল হোসেন (৫৮), পিতা: মৃত বুলু মিয়া, মাতা: ছামেনা বেগম, বাসা: ৭/১৭এ, মুগদা থানার গলি, ঢাকা, পেশা: ব্যবসা, নিখোঁজের তারিখ: ০১/০৮/২০২৪, মৃত্যুর তারিখ: ০২/০৮/২০২৪, মৃত্যুর স্থান: মাদারটেক, ঢাকা, বৈবাহিক অবস্থা: বিবাহিত, ১ ছেলে (২৫) ও ১ মেয়ে (৩০)।

৩. শহীদ আসাদুল্লাহ (৩১), পিতা: মৃত আব্দুল মালেক, মাতা: আশেয়া বেগম, থানা: শ্রীবর্দী, জেলা: শেরপুর, পেশা: ড্রাইভার, নিখোঁজের তারিখ: ১৯/০৭/২০২৪, মৃত্যুর তারিখ: ২২/০৭/২০২৪, মৃত্যুর স্থান: ৭ নম্বর সেক্টর, ২ নম্বর রোড, উত্তরা, ঢাকা, বৈবাহিক অবস্থা: বিবাহিত, (স্ত্রী ফারজানা), ১ ছেলে (১১), ১ মেয়ে (৫), ৬ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ৪ নম্বর।

৪. শহীদ মাহিম (৩২), পিতা: গাজী মাহমুদ, মাতা: মোছা. জোসনা বেগম, গ্রাম: ফুলপুর, থানা: ফুলপুর, জেলা: ময়মনসিংহ, পেশা: ড্রাইভার, মৃত্যুর তারিখ: ১৮/০৭/২০২৪, মৃত্যুর স্থান: মোহাম্মদপুর, ঢাকা, বৈবাহিক অবস্থা: বিবাহিত, ২ জন স্ত্রী,২ ছেলে।

৫. শহীদ ফয়সাল সরকার (২৬), পিতা: শফিকুল ইসলাম, মাতা: হাজেরা বেগম, গ্রাম: কাচিমারা, থানা: দেবিদ্বার, জেলা: কুমিল্লা, পেশা: ছাত্র (পাশাপাশি শ্যামলী পরিবহন সুপারভাইজার), নিখোঁজের তারিখ: ১৯/০৭/২০২৪, মৃত্যুর তারিখ: ২২/০৭/২০২৪, মৃত্যুর স্থান: উত্তরা, ঢাকা, বৈবাহিক অবস্থা: অবিবাহিত, ২ ভাই, ৬ বোন।

৬. শহীদ রফিকুল ইসলাম (২৯), পিতা: মৃত খোরশেদ আলম, মাতা: আলেয়া বেগম, থানা ও জেলা: ফেনী, পেশা: টাইলস মিস্ত্রি, নিখোঁজের তারিখ: ১৮/০৭/২০২৪, মৃত্যুর তারিখ: ১৯/০৭/২০২৪, মৃত্যুর স্থান: যাত্রাবাড়ী এলাকা থেকে, বৈবাহিক অবস্থা: অবিবাহিত, ৩ ভাই ১ বোন।

৭. শহীদ রফিকুল ইসলাম (৫২), পিতা: মৃত আব্দুল জাব্বার শিকদার, মাতা: জাহানারা বেগম, গ্রাম: সাতকাছিনা, থানা: নাজিরপুর, জেলা: পিরোজপুর, পেশা: শিক্ষক (কম্পিউটার প্রশিক্ষক), নিখোঁজের তারিখ: ১৯/০৭/২০২৪, মৃত্যুর তারিখ: ১৯/০৭/২০২৪, মৃত্যুর স্থান: গোলাপবাগ, যাত্রাবাড়ী,
বৈবাহিক অবস্থা: বিবাহিত (১ ছেলে), ৩ ভাই, ১ বোন।

৮.শহীদ পারভেজ বেপারী (২৩), পিতা: সবুজ বেপারী, মাতা: শামসুন্নাহার, গ্রাম: বারোহাটিয়া, থানা: মতলব, জেলা: চাঁদপুর, পেশা: ফার্নিচারের নকশা মিস্ত্রি, নিখোঁজের তারিখ: ১৯/০৭/২০২৪, মৃত্যুর তারিখ: ১৯/০৭/২০২৪, মৃত্যুর স্থান: বাড্ডা, ঢাকা, বৈবাহিক অবস্থা: অবিবাহিত, ১ ভাই, ৩ বোন।

প্রচ্ছদ এর আরও খবর
বিলুপ্ত হচ্ছে র‌্যাব, গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

বিলুপ্ত হচ্ছে র‌্যাব, গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু

রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্যের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top