|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের


প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৬

দেশ ডেস্ক:: গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন ধরে দেশের জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে জনগণের কণ্ঠ রোধ করা হয়েছে। একটি বিভ্রান্তিকর ও অনির্বাচিত ব্যবস্থা চাপিয়ে দিয়ে মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমি এখানে বক্তব্য দিতে আসি নাই, আমি শুধু আপনাদের কাছে অনুরোধ রাখব যারা তৃণমূলে আছেন, আন্দোলন সংগ্রামে ছিলেন আপনারা দয়া করে এই নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী কাজ করুন, ধানের শীষকে জয়যুক্ত করুন আপনারা।’

মির্জা ফখরুল বলেন, সিলেট আলেম, ওলামা ও আধ্যাত্মিক সাধকদের পুণ্যভূমি। হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর স্মৃতিবিজড়িত এই ভূমি থেকেই বারবার অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে উঠেছে। আজও সেই প্রতিবাদের ধারাবাহিকতায় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চলছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করা হয়নি। বহু ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী চেতনা গড়ে উঠেছে। স্বাধীনতার প্রতীক জাতীয় পতাকাকে মর্যাদার সঙ্গে সমুন্নত রাখাই আমাদের দায়িত্ব।

একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘আজ একটি রাজনৈতিক দল আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুৎসা রটাচ্ছে এবং মিথ্যা বলছে। এমনকি আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধেও মিথ্যা রটাচ্ছে।’ তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আপনারা এই দলটিকে চেনেন। তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, আজ তারা বলছে, বাংলাদেশকে নতুন করে শুরু করবে ‘

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘আমাদের সাবধান থাকতে হবে এসব দল এবং ব্যক্তির কাছ থেকে, যারা মানুষকে বিভ্রান্ত করতে চায়। আজকের লড়াই তাদের বিরুদ্ধে। আজকের লড়াইয়ে আমাদের জয়লাভ করতে হবে।’

সিলেট জেলা ও মহানগর এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।

প্রচ্ছদ এর আরও খবর
বিলুপ্ত হচ্ছে র‌্যাব, গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

বিলুপ্ত হচ্ছে র‌্যাব, গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু

রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্যের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top