|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সিলেটে প্রভাব বিস্তার ও সশস্ত্র মহড়ার প্রস্তুতি নিচ্ছে একটি দল

সিলেটে প্রভাব বিস্তার ও সশস্ত্র মহড়ার প্রস্তুতি নিচ্ছে একটি দল


প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

দেশ ডেস্ক:: সিলেটে এয়োদশ জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে একটি বিশেষ রাজনৈতিক দল নগরী ও সদর উপজেলার কয়েকটি কেন্দ্রে বেআইনিভাবে প্রভাব বিস্তার ও সশস্ত্র মহড়ার প্রস্তুতি নিচ্ছে। একই সাথে তারা ভোটকেন্দ্র দখলের প্রস্তুতিও নিচ্ছে বলে অভিযোগ বিএনপির।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে সিলেট জেলা ও মহানগর বিএনপি।

সংবাদ সম্মেলনে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিলেটের বিভিন্ন আসনের প্রার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে উদ্দেশ্যমূলক গুজব ছড়ানো হচ্ছে। তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণায় শিশু কিশোরদের ব্যবহার করা হচ্ছে এবং প্রকাশ্য জনসভায় ধর্মকে ব্যবহার করে বেহেশতের প্রলোভন দেখিয়ে ভোট প্রার্থনা করা হচ্ছে, যা স্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।

তিনি আরও বলেন, একটি বিশেষ রাজনৈতিক দল নগরী ও সদর উপজেলার একাধিক কেন্দ্রে নিজেদের পক্ষে ফল নিশ্চিত করতে কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে বলে বিএনপি জানতে পেরেছে। যেসব কেন্দ্রে বেআইনিভাবে প্রভাব বিস্তার ও সশস্ত্র মহড়ার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা হতে পারে, সেসব কেন্দ্রের তালিকা প্রশাসনের কাছে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, প্রতিপক্ষ রাজনৈতিক দলের প্রার্থী ব্যাপকভাবে অর্থের মাধ্যমে ভোট কেনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ সংক্রান্ত প্রমাণ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে বলে বিএনপি নেতারা দাবি করেন। পাশাপাশি একটি মহল দেশকে অস্থিতিশীল করতে নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং এ জন্য কিছু ভোটারকে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণ ও কুটির শিল্প বিষয়ক সহ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, আব্দুল কাইয়ুম জালালী পংকি, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আব্দুল আহাদ খান জামালসহ জেলা ও মহানগর বিএনপি এবং বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

প্রচ্ছদ এর আরও খবর
বিলুপ্ত হচ্ছে র‌্যাব, গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

বিলুপ্ত হচ্ছে র‌্যাব, গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু

রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্যের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top