|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. হবিগঞ্জে সব আসনেই বিএনপির নিরঙ্কুশ বিজয়

হবিগঞ্জে সব আসনেই বিএনপির নিরঙ্কুশ বিজয়


প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

দেশ ডেস্ক:: হবিগঞ্জের চারটি আসনে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বেসরকারি ফলাফলে সব আসনেই বিএনপির মনোনীত প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন।

হবিগঞ্জ জেলা রিটার্নি কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন এ ফলাফল ঘোষণা করেন।

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ড. রেজা কিবরিয়া। তিনি ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী রিকশা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ২৪৫ ভোট।

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান। তিনি ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৯৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ (বড় হুজুর) দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ৮৫১ ভোট।

হবিগঞ্জ-৩ (সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী আলহাজ জি কে গউছ বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৫২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারী কাজী মহসিন আহমেদ দাঁড়িপাল্লায় পেয়েছেন ৪৪ হাজার ৫৮১ ভোট।

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী এস এম ফয়সল। তিনি ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৬৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুন্নী জোটের প্রার্থী ইসলামী বক্তা মাওলানা গিয়াস উদ্দিন তাহেরী মোমবাতি প্রতীকে পেয়েছেন ৮৩ হাজার ৮৯৬ ভোট।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় উৎসব মুখর পরিবেশে জেলার ৬৪৭টি ভোটকেন্দ্রে শুরু হয় ভোটগ্রহণ। শুরুতে বিভিন্ন কেন্দ্রে উপস্থিতি ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পায়।

জাতীয় নির্বাচন ও গণভোট ঘিরে বেশ তৎপর অবস্থানে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীকে। প্রতিটি এলাকায় মনিটরিং টিমসহ দায়িত্ব পালন করেছে র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা।

প্রচ্ছদ এর আরও খবর
বিলুপ্ত হচ্ছে র‌্যাব, গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

বিলুপ্ত হচ্ছে র‌্যাব, গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু

রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্যের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top