|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. মধ্যপ্রাচ্যে ১০ দিনের যুদ্ধে কোন দেশে কতজন নিহত?

মধ্যপ্রাচ্যে ১০ দিনের যুদ্ধে কোন দেশে কতজন নিহত?


প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৬

দেশ ডেস্ক:: গত ২৮ ফেব্রুয়ারি সকাল থেকে যৌথভাব ইরানে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামারিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। পাল্টাপাল্টি হামলা এখনো অব্যাহত রয়েছে। এতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সামরিক, বেসামরিক, নারী ও শিশুসহ অসংখ্য মানুষ নিহত হয়েছে এবং এই সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে।

যুদ্ধ শুরুর পর সোমবার (৯ মার্চ) পর্যন্ত ১০ দিনে দেশগুলোর প্রকাশিত মৃত্যুর সংখ্যা তুলো ধরেছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরান

মানবাধিকার গোষ্ঠী ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে সেমাবার পর্যন্ত কমপক্ষে ১,২৩২ জন নিহত হয়েছে, যার মধ্যে যুদ্ধের প্রথম দিনে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় ১৭৫ জন স্কুলছাত্রী এবং কর্মচারীও রয়েছে। সামগ্রিক মৃতের সংখ্যায় ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের সামরিক হতাহতের ঘটনা অন্তর্ভুক্ত কিনা তা স্পষ্ট নয়।

অন্যদিকে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, গত সপ্তাহে শ্রীলঙ্কার উপকূলে মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবির ঘটনায় কমপক্ষে ১০৪ জন নিহত হয়েছে। তবে রেড ক্রিসেন্ট তাদের পরিসংখ্যানে এই মৃত্যুর সংখ্যা অন্তর্ভুক্ত করেনি।

এছাড়াও ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১০ দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ১০ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।

ইসরায়েল
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সোমবার দক্ষিণ লেবাননে দুই সৈন্য নিহত হয়েছে, গত সপ্তাহে ইরানের সমর্থনে ইসরায়েলে আক্রমণ করার পর হিজবুল্লাহর সাথে শত্রুতা পুনরায় শুরু হওয়ার পর এটি তাদের সৈন্যদের মধ্যে প্রথম হতাহতের ঘটনা।

ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, যুদ্ধের দ্বিতীয় দিন (১ মার্চ) জেরুজালেমের কাছে বেইত শেমেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নয়জনসহ ১১ জন বেসামরিক লোক নিহত হয়েছেন।

অন্যদিকে যুদ্ধ শুরুর পর থেকে ইরানের হামলায় ইসরায়েলজুড়ে কমপক্ষে দুই হাজার ৩৩৯ জনকে আহত হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। আহতদের মধ্যে ৯৫ জন এখনো চিকিৎসাধীন, যাদের কয়েকজনের অবস্থা অতিমাত্রায় সংকটজনক।

মঙ্গলবার এক বিবৃতিতে আরও বলেছে, ইরানের হামলায় আঘাত পেয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে ১৯১ জন নতুন রোগী ভর্তি হয়েছে—এর মধ্যে একজনের অবস্থা অত্যন্ত সংকটজনক, তিনজন গুরুতর, দু’জন মাঝারি অবস্থায়, ১৭২ জনের অবস্থা হালকা এবং ১০ জন উদ্বেগজনিত রোগে ভুগছেন।

যুক্তরাষ্ট্র
ইরানের বিরুদ্ধে অভিযানের সময় সাতজন সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। তবে ইরানে দাবি এই যুদ্ধে কমপক্ষে ২৫০ জন মার্কিন সেনা নিহত হয়েছে।

লেবানন
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৯৪ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৮৩ জন শিশুও রয়েছে।

সৌদি আরব
রাজধানী রিয়াদের দক্ষিণ-পূর্বে অবস্থিত আল-খার্জ শহরে একটি আবাসিক স্থানে একটি প্রজেক্টাইল পড়ে দুইজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

বাহরাইন
বাহারাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত সোমবার (২ মার্চ) স্থানীয় সময় ভোর ৩:৩০ মিনিটের দিকে বাহরাইনের সালমান ইন্ডাস্ট্রিয়াল এলাকায় দায়িত্ব পালনকালে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা একটি ইরানি ড্রোন বা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বাংলাদেশর প্রবাসী আবুল মহসিনের মাথায় পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান।

কুয়েত
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে ইরানের হামলায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আর দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ইরানের হামলায় কর্তব্যরত অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা এবং দুই সেনা সদস্যও নিহত হয়েছেন।

ওমান
মাস্কাট উপকূলে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী পণ্য ট্যাঙ্কারে একটি প্রজেক্টাইল আঘাতের একজন নিহত হয়েছেন।

সংযুক্ত আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দেশটিতে এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন। নিহতরা বাংলাদেশি, পাকিস্তানি ও নেপালের নাগরিক।

সিরিয়া
২৮ ফেব্রুয়ারি দক্ষিণ সিরিয়ার শহর সোয়েইদায় একটি ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত করলে চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা।

ইরাক
ইরাকি পুলিশ এবং স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ইরানের হামলায় এখন পর্যন্ত দেশটিতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।

এছাড়াও গত ৫ মার্চ ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী— ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের একজন কমান্ডার তার গাড়িতে বিমান হামলায় নিহত হয়েছেন বলে রয়টার্সকে জানিয়েছে দেশটির পুলিশ সূত্র।

প্রচ্ছদ এর আরও খবর
বিলুপ্ত হচ্ছে র‌্যাব, গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

বিলুপ্ত হচ্ছে র‌্যাব, গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু

রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্যের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top