|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ১.৪ মিলিয়ন পাউন্ড ব্যয়ে রূপান্তর কাজ শেষে ক্যানারি ওয়ার্ফ আইডিয়া স্টোর পুনরায় চালু

১.৪ মিলিয়ন পাউন্ড ব্যয়ে রূপান্তর কাজ শেষে ক্যানারি ওয়ার্ফ আইডিয়া স্টোর পুনরায় চালু

প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৬

টাওয়ার হ্যামলেটসের অন্যতম প্রধান লাইব্রেরি ও শিক্ষাকেন্দ্র আইডিয়া স্টোর ক্যানারি ওয়ার্ফ নতুন চেহারায় ফিরে এসেছে। ১ দশমিক ৪ মিলিয়ন পাউন্ড ব্যয়ে সম্পন্ন হওয়া ব্যাপক সংস্কারের পর সম্প্রতি এর কার্যক্রম পুনরায় উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান এবং ক্যানরি ওয়ার্ফ গ্রুপ (সিডব্লিউজি) এর ম্যানেজিং ডিরেক্টর সোফি গডার্ড নতুন রূপে সাজানো ভবনটির ফলক উন্মোচন করেন। যৌথভাবে অর্থায়ন করা এই প্রকল্পটি বারার লাইব্রেরি ও লার্নিং সেবাকে আরও উন্নত ও আধুনিক করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

নতুন সুবিধা, আধুনিক পরিবেশ
নবায়নের অংশ হিসেবে হিটিং, কুলিং ও ভেন্টিলেশন ব্যবস্থার পূর্ণাঙ্গ উন্নয়ন করা হয়েছে। সবচেয়ে বড় সংযোজন হলো সম্পূর্ণ নতুন শিশু লাইব্রেরি, যা এখন চার্চিল প্লেস প্রিসিঙ্কটের সাবেক পোস্ট অফিস ইউনিটে স্থানান্তর করা হয়েছে। ফলে পরিবার ও শিশুদের জন্য তৈরি হলো একটি নিবেদিত, আরও প্রশস্ত ও উপযোগী জায়গা।

আইডিয়া স্টোরের মূল ভবনেও অভ্যন্তরীণ স্পেস নবায়ন, উন্নত আলোকসজ্জা এবং আরও স্বাগতপূর্ণ পরিবেশ তৈরি করা হয়েছে, যাতে সকল বয়সের বাসিন্দা ও দর্শনার্থীরা আরামদায়ক অভিজ্ঞতা পান।

উদ্বোধনী অনুষ্ঠানে এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান বলেন, “আমাদের বিনিয়োগ আইডিয়া স্টোর ক্যানোরি ওয়ার্ফকে পরিণত করেছে অত্যাধুনিক, সুন্দর ও সবার জন্য সহজে ব্যবহারযোগ্য একটি স্থাপনায়। এটি আমাদের কমিউনিটির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আরও বেশি মানুষকে লাইব্রেরি ও শেখার সুযোগের সঙ্গে যুক্ত করবে।”

ক্যানরি ওয়ার্ফ গ্রুপ (সিডব্লিউজি) এর ম্যানেজিং ডিরেক্টর সোফি গডার্ড বলেন, “এই সংস্কার প্রকল্পে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। আমরা এমন একটি পাড়া গড়ে তুলতে চাই যেখানে সবার জন্য শেখার সুযোগ সহজলভ্য। ঐতিহ্যবাহী লাইব্রেরি সেবার সঙ্গে আজীবন শেখার সুযোগ যোগ হওয়ায় এটি ওয়ার্ফের কেন্দ্রস্থলে একটি গুরুত্বপূর্ণ সুবিধা হয়ে উঠবে।”

নানা সেবা নিয়ে সপ্তাহের সাত দিন খোলা থাকে ক্যানারি ওয়ার্ফের আইডিয়া স্টোর। এখন রয়েছে: হাজারো বই ধার নেওয়ার সুযোগ, ৫ বছরের নিচের শিশুদের জন্য দৈনিক স্টোরি টাইম, প্রাপ্তবয়স্কদের জন্য লার্নিং ক্লাস, বুক গ্রুপ, শিশুদের আর্ট ক্লাব, কিশোরদের জন্য নির্দিষ্ট স্পেস, ফ্রি ওয়াই-ফাই, ব্যক্তিগত ডিভাইস থেকে প্রিন্টিং সুবিধা।পুরো প্রকল্পটি – নবায়ন, সম্প্রসারণ এবং নতুন সেবা – টাওয়ার হ্যামলেটসের লাইব্রেরি ব্যবস্থাকে আরও আধুনিক, প্রাণবন্ত এবং কমিউনিটি‑কেন্দ্রিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top