|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. চরম ডানপন্থী ও ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে লন্ডনে জাতীয় বিক্ষোভ শনিবার

চরম ডানপন্থী ও ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে লন্ডনে জাতীয় বিক্ষোভ শনিবার

প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৬

লন্ডন, ২৭ মার্চ ২০২৬: যুক্তরাজ্যে ফার-রাইট রাজনীতির উত্থান এবং ক্রমবর্ধমান ইসলামোফোবিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে শনিবার (২৮ মার্চ) লন্ডনে জাতীয় বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। “টুগেদার অ্যালায়েন্স”-এর এই কর্মসূচিতে ইতোমধ্যে দেশের শীর্ষস্থানীয় মসজিদ ও মুসলিম সিভিল সোসাইটি সংগঠনগুলোর সমর্থন জানিয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (২৭ মার্চ) লন্ডন বাংলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন টুগেদার অ্যালায়েন্সের চেয়ার কেভিন কোর্টনি, দ্য কর্ডোবা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. আবদুল্লাহ ফালিক, মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দিলোয়ার খান, একই সংগঠনের জাস্টিস সেক্রেটারি ড. মনোয়ার হোসেন, ফ্রেন্ডস অব আল-আকসার প্রতিনিধি শামিউল জোয়ার্দার এবং স্ট্যান্ড আপ টু রেসিজমের যুগ্ম আহ্বায়ক ওয়েইম্যান বেনেট।

সংবাদ সম্মেলনে বলা হয়, যুক্তরাজ্যে ফার-রাইট ও ইসলামোফোবিয়ার ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এসবের বিরুদ্ধে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা শনিবারের জাতীয় বিক্ষোভে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান এবং বলেন, সমাজে বিভাজন ও ঘৃণার রাজনীতি মোকাবিলায় সম্মিলিত কণ্ঠই সবচেয়ে শক্তিশালী বার্তা বহন করতে পারে।

ঘোষণা অনুযায়ী, বিক্ষোভটি শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টায় সেন্ট্রাল লন্ডনের পার্ক লেনে অনুষ্ঠিত হবে। আয়োজকরা মুসলিমসহ সব সম্প্রদায়ের মানুষকে এতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে বিভাজন, বর্ণবাদ ও মুসলিমবিদ্বেষের বিরুদ্ধে সম্মিলিত অবস্থান তুলে ধরা যায়।

টুগেদার অ্যালায়েন্স সম্প্রতি গঠিত একটি জোট, যেখানে বিভিন্ন সিভিল সোসাইটি সংগঠন, ট্রেড ইউনিয়ন, ধর্মীয় প্রতিষ্ঠান এবং মুসলিম কমিউনিটি সংগঠন—যার মধ্যে মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন ও মুসলিম ভয়েস অন্তর্ভুক্ত—একত্রিত হয়েছে। জোটটি যুক্তরাজ্যের ৭ মিলিয়নেরও বেশি মানুষের প্রতিনিধিত্ব করার দাবি করেছে।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, সাম্প্রতিক পরিসংখ্যান যুক্তরাজ্যে ইসলামোফোবিয়ার উদ্বেগজনক উত্থানের চিত্র তুলে ধরছে। ২০২৪ সালে ৬ হাজার ৩১৩টি মুসলিমবিরোধী ঘটনার তথ্য রেকর্ড করা হয়েছে, যার মধ্যে ৫ হাজার ৮৩৭টি যাচাইকৃত। আগের বছরের তুলনায় মুসলিমবিদ্বেষী ঘটনার সংখ্যা ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইসলামোফোবিক হামলা বেড়েছে ৭৩ শতাংশ, হুমকিমূলক আচরণ ৩২৮ শতাংশ এবং ভাঙচুরের ঘটনা ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করা হয়।

এছাড়া মার্চ ২০২৫ পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলসে মোট ১ লাখ ১৫ হাজার ৯৯০টি হেট ক্রাইম রেকর্ড করা হয়েছে, যার মধ্যে মুসলিমদের লক্ষ্য করে ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধের হার ১৯ শতাংশ বেড়েছে।

আরও বলা হয়, ফার-রাইট গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান কার্যক্রম সমাজে বিভাজন ও শত্রুতা বাড়াচ্ছে। এ পরিস্থিতিতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণই ঘৃণা ও উগ্রবাদের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর বার্তা দিতে পারে।

মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের জাস্টিস সেক্রেটারি ও মুসলিম ভয়েসের কো-অর্ডিনেটর ড. মনোয়ার হোসেন কমিউনিটির সদস্যদের বিক্ষোভে যোগ দেওয়ার পাশাপাশি এ তথ্য পরিবার, বন্ধু ও সহকর্মীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “সমাজে যারা ঘৃণা ছড়াতে চায়, তাদের মোকাবিলা করা সম্ভব কেবল ঐক্যবদ্ধ অবস্থানের মাধ্যমেই।”

আয়োজকদের আশা, ব্যাপক জনসম্পৃক্ততা বিভাজন ও উগ্রবাদের বিরুদ্ধে একটি শক্তিশালী ও ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।

ইউকে এর আরও খবর
টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

মুসলিম কমিউনিটির মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম

মুসলিম কমিউনিটির মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম

ঘৃণা ও বিভাজনের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটসে সামার রেজিলিয়েন্স ব্রিফিং অনুষ্ঠিত

ঘৃণা ও বিভাজনের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটসে সামার রেজিলিয়েন্স ব্রিফিং অনুষ্ঠিত

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top