|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ব্রিটিশ বাংলাদেশি নারীর জীবন সংগ্রামের গল্প ‘কারলেট থ্রেডস’ প্রকাশিত

ব্রিটিশ বাংলাদেশি নারীর জীবন সংগ্রামের গল্প ‘কারলেট থ্রেডস’ প্রকাশিত

প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২৬

কামরুল হাসান শাওন :: লন্ডনে বসবাসরত এক ব্রিটিশ বাংলাদেশি নারীর জীবনসংগ্রামের গল্প উঠে এসেছে নতুন এক বইয়ে, যেখানে ব্যক্তিগত অভিজ্ঞতার ভেতর দিয়ে প্রবাসী নারীদের এক কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি ফুটে উঠেছে। মাহিদা রহমান কলি, যিনি পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকায় থাকেন, মাত্র ১৯ বছর বয়সে পারিবারিকভাবে বিয়ে করেন । তবে বিয়ের পরপরই তার প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে ফারাক স্পষ্ট হয়ে ওঠে। তিনি জানান, বিয়ের প্রথম মাস থেকেই তার মনে সন্দেহ তৈরি হয় যে স্বামীর মূল আগ্রহ ছিল ভালোবাসা নয়, বরং ব্রিটিশ নাগরিকত্ব পাওয়া। এর কিছুদিনের মধ্যেই শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন।

তিনি বলেন, আমি বুঝতে পারছিলাম, আমাকে ভালোবেসে নয়—পাসপোর্টের জন্য বিয়ে করা হয়েছে। কলির ভাষ্য অনুযায়ী, সংসার টিকিয়ে রাখতে তিনি চেষ্টা চালিয়ে যান। একদিকে কাজ করে সংসার চালানো, অন্যদিকে ঘরে ফিরে স্বামীর সন্দেহ, জিজ্ঞাসাবাদ এবং শারীরিক নির্যাতনের মুখোমুখি হওয়া—এই দ্বৈত চাপের মধ্যে দিয়ে তাকে দীর্ঘ সময় পার করতে হয়। তিনি আরও বলেন, “প্রতিদিন কাজ শেষে বাসায় ফিরলে আমাকে জিজ্ঞেস করা হতো কার সঙ্গে ছিলাম। অনেক সময় শারীরিকভাবে আঘাতও করা হতো।”

এই দাম্পত্য জীবনে তাদের এক সন্তান জন্ম নেয়। পরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে ২০২১ সালে তিনি পুলিশের সহায়তা নেন এবং সম্পর্কের ইতি টানেন । এ সময়ের মধ্যেই তার স্বামী ব্রিটিশ পাসপোর্ট লাভ করেন । এরপর দুই সন্তানকে নিয়ে নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নেন কলি। এককভাবে সন্তানদের লালন-পালন, আর্থিক চাপ এবং সামাজিক বাধা—সবকিছু মোকাবিলা করে তিনি ধীরে ধীরে নিজের অবস্থান গড়ে তোলার চেষ্টা করছেন।

তাঁর জীবনের এই অভিজ্ঞতাগুলো স্থান পেয়েছে “কারলেট থ্রেডস” নামে একটি বইয়ে। বইটিতে তার নির্যাতনের অভিজ্ঞতা, মানসিক সংগ্রাম এবং ঘুরে দাঁড়ানোর গল্প তুলে ধরা হয়েছে।
কলি বলেন, এই বই লেখার উদ্দেশ্য হলো অন্যদের জানানো যে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে এসে নতুন করে জীবন শুরু করা সম্ভব । আমি দেখাতে চেয়েছি—সবকিছু ভেঙে গেলেও আবার শুরু করা যায়, বিশেষ করে সন্তানের জন্য। তার এই অভিজ্ঞতা শুধু একটি ব্যক্তিগত কাহিনি নয়; বরং প্রবাসে থাকা অনেক নারীর নীরব বাস্তবতাকেও সামনে নিয়ে আসে। কলির গল্প মনে করিয়ে দেয়, প্রতিকূলতা যত গভীরই হোক, দৃঢ়তা থাকলে নতুন পথ খুঁজে পাওয়া সম্ভব।

ইউকে এর আরও খবর
কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

মুসলিম কমিউনিটির মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম

মুসলিম কমিউনিটির মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম

ঘৃণা ও বিভাজনের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটসে সামার রেজিলিয়েন্স ব্রিফিং অনুষ্ঠিত

ঘৃণা ও বিভাজনের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটসে সামার রেজিলিয়েন্স ব্রিফিং অনুষ্ঠিত

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

বড়লেখা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

বড়লেখা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

এক নৌকায় রেকর্ড ২৩০ অভিবাসী নিয়ে ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে

এক নৌকায় রেকর্ড ২৩০ অভিবাসী নিয়ে ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top