|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়নের দাবিতে লন্ডনে আলোচনা সভা অনুষ্ঠিত

দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়নের দাবিতে লন্ডনে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২৬

দক্ষিণ ছাতক উপজেলা দ্রুত বাস্তবায়নের দাবিতে যুক্তরাজ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদ ইউকে’র উদ্যোগে গত বুধবার লন্ডনের একটি স্থানীয় হলে এ সভার আয়োজন করা হয়। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত দক্ষিণ ছাতকবাসীসহ কমিউনিটি নেতৃবৃন্দ এতে অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন জামাল উদ্দিন মকদ্দুস। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছানাওর আলী কয়েছ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মুফতি আব্দুল ওদুদ।

সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত কমিউনিটি নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা আলোচনায় অংশ নেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মনচব আলী জে.পি, আলাউদ্দিন আহমদ মুক্তা, সৈয়দ এনামূল হক, আলহাজ ইছহাক আলী, নূরুল ইসলাম এমবিই এবং মিয়া মোহাম্মদ হেলাল।

এছাড়াও আলোচনায় অংশ নেন আব্দুল মালিক কুটি, সারওয়ার হোসেইন সুজন, ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমন, আনোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক, সবুজ মিয়া, হাজী ইসলামিয়া এবং তাহের উদ্দিন আজিজ।

সভায় আরও উপস্থিত ছিলেন মাশুক মিয়া, আব্দুল বাছিত শেলু, মোঃ ছানাওর আলী, শানুর আলী, আনছার আলী, আলাছ উদ্দিন, আল মোহাম্মদ নূর, খালিছ মিয়া সাচ্চু, আকমল হোসেন, ফারুক মিয়া (হামদু), নূরুল হক, দিলবর আলী, তফাজ্জুল আলী, ছালেক মিয়া এবং মৌলনা আবু ছাদেক। এছাড়া সভায় আরও অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দক্ষিণ ছাতক উপজেলা দীর্ঘদিন ধরে অবহেলিত একটি অঞ্চল হিসেবে পরিচিত। দক্ষিণ ছাতকবাসীর প্রধান ও ন্যায্য দাবি হলো একটি পৃথক উপজেলা প্রতিষ্ঠা করা, যা প্রশাসনিক সুবিধা ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।

তাঁরা আরও বলেন, বর্তমান বাস্তবতায় প্রথমে উপজেলা প্রতিষ্ঠার নীতিগত ও সরকারি অনুমোদন অর্জন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরবর্তীতে প্রশাসনিক কাঠামোর অংশ হিসেবে উপজেলা সদর কোথায় হবে তা জনস্বার্থ, যোগাযোগ ব্যবস্থা, ভৌগলিক অবস্থান এবং সরকারি নীতিমালার ভিত্তিতে নির্ধারণ করা উচিত।

সভায় বক্তারা জোর দিয়ে বলেন, “উপজেলা আগে, সদর পরে”—এই বাস্তবধর্মী কৌশলই দক্ষিণ ছাতক আন্দোলনের জন্য সবচেয়ে কার্যকর ও দূরদর্শী পথ হতে পারে।

দক্ষিণ ছাতক উপজেলা পরিষদ পরিষদ ইউকের পক্ষ থেকে সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ ছানাওর আলী কয়েছ মাননীয় সাংসদ কলিমউদ্দিন আহমেদ মিলন সাহেবকে সংসদে “দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়নের দাবি” উত্থাপনের জন‍্য দেশে বিদেশে দক্ষিণ ছাতক বাসীর পক্ষ থেকে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জ্ঞাপন করেন ।

সভা শেষে দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন আন্দোলনকে আরও সুসংগঠিত ও বেগবান করার আহ্বান জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

মুসলিম কমিউনিটির মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম

মুসলিম কমিউনিটির মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম

ঘৃণা ও বিভাজনের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটসে সামার রেজিলিয়েন্স ব্রিফিং অনুষ্ঠিত

ঘৃণা ও বিভাজনের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটসে সামার রেজিলিয়েন্স ব্রিফিং অনুষ্ঠিত

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

বড়লেখা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

বড়লেখা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

এক নৌকায় রেকর্ড ২৩০ অভিবাসী নিয়ে ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে

এক নৌকায় রেকর্ড ২৩০ অভিবাসী নিয়ে ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top