|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ

জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ


প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৬

দেশ ডেস্ক, ২৬ জুন ২০২৬:: টাওয়ার হ্যামলেটসে এই জুলাই মাসজুড়ে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬। দক্ষিণ এশীয় কমিউনিটির ইতিহাস, সংস্কৃতি ও ব্রিটিশ জীবনে তাদের অবদানকে সম্মান জানাতে প্রতি বছর এই মাসটি পালন করা হয়। এবারের প্রতিপাদ্য হলো “ইউনিটি ইন ডাইভারসিটি” অর্থাৎ “বৈচিত্র্যের মাঝে ঐক্য”, যা দক্ষিণ এশিয়া ও প্রবাসী কমিউনিটির ভাগ করা সংস্কৃতি, ইতিহাস এবং সম্প্রীতিকে তুলে ধরে।

আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা – এই আটটি দেশ নিয়ে দক্ষিণ এশিয়া গঠিত। টাওয়ার হ্যামলেটসে দক্ষিণ এশীয় জনগোষ্ঠী একটি বড় অংশজুড়ে রয়েছে, যেখানে সর্বশেষ জনগণনা অনুযায়ী, বাংলাদেশের জন্মগ্রহণকারী বাসিন্দাদের সংখ্যা ইংল্যান্ড ও ওয়েলসে সর্বাধিক – সংখ্যা ও অনুপাত উভয় ক্ষেত্রেই।

সংগীত, নাটক, কমেডি, চলচ্চিত্র প্রদর্শনী, হেরিটেজ ওয়াক, আলোচনা ও কমিউনিটি কার্যক্রমসহ বিচিত্র আয়োজনে সাজানো হয়েছে এবারের হেরিটেজ মান্থ এর অনুষ্ঠানমালা। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্থানীয় শিল্পী, ইতিহাসবিদ ও কমিউনিটি সংগঠনগুলির সাথে মিলে এই বর্ণাঢ্য কার্যক্রম পরিচালনা করছে।

টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান বলেন: “টাওয়ার হ্যামলেটস অসাধারণ বৈচিত্র্যের এক মিলনস্থল এবং আমরা গর্ববোধ করি সেই সব কমিউনিটিকে উদ্‌যাপন করতে যারা আমাদের বরোকে সমৃদ্ধ করে। সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ সবাইকে একত্রিত হওয়ার, আমাদের সম্মিলিত জীবনের গল্প ও ঐতিহ্য জানার এবং যুক্তরাজ্যে দক্ষিণ এশীয় কমিউনিটির স্থায়ী অবদানকে সম্মান জানানোর একটি সুযোগ করে দেয়।”

লেইজার, কালচার ও ট্যুরিজম বিষয়ক ক্যাবিনেট সদস্য কাউন্সিলর মিনারা খাতুন বলেন: “আমি আনন্দিত যে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বরো জুড়ে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে দক্ষিণ এশীয় সংস্কৃতির শক্তিশালী প্রভাবকে তুলে ধরছে। এবারের ‘ইউনিটি ইন ডাইভারসিটি’ থিমটি পুরো অনুষ্ঠানমালার মধ্যেই প্রতিফলিত হয়েছে। সৃজনশীলতা, শিক্ষা, খাদ্য, ফ্যাশন, সংগীত, ভাষা ও উদ্যোগ – সব ক্ষেত্রেই এই অবদানগুলো আমাদের কমিউনিটিকে আরও সমৃদ্ধ ও প্রাণবন্ত করে তুলছে।”

৪ জুলাই শনিবার বিকেল ২টা ৩০ মিনিটে কবি নজরুল সেন্টারে মিতালি আর্টসের পরিবেশনায় “মিলে মিশে করি গান” শিরোনামের একটি গানের আসর দিয়ে মাসের অনুষ্ঠান শুরু হবে। এটি একটি ফ্রি অনুষ্ঠান এবং মাসজুড়ে আরও তিনটি সেশনে অনুষ্ঠিত হবে।

৫ জুলাই রবিবার বিকেল ৪টায় ব্র্যাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে “গ্লুউইমেন ফেয়ার এন্ড কনসার্ট”। নারীদের ক্ষমতায়ন ও সৃজনশীলতাকে উদযাপন করা এই বিনামূল্যের অনুষ্ঠানে থাকবে মেলা ও কনসার্ট।

৯ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে কুইন মেরি ইউনিভার্সিটি লন্ডনের আর্টসওয়ান ব্লকে প্রদর্শিত হবে রাহেমুর রহমান ও লিলি ভেচের চলচ্চিত্র “বডি অব আওয়ার ওউন”। একই স্থানে রাত ৭টা ১৫ মিনিটে দেখানো হবে “জুলাই উইমেন” চলচ্চিত্র, সাথে থাকবে প্যানেল আলোচনা। উভয় অনুষ্ঠানের টিকিটের মূল্য ৬.১৩ পাউন্ড থেকে শুরু।

১০ জুলাই শুক্রবার রাত ৭টায় ব্র্যাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে আব্দুল হোয়াইটের কমেডি নাইট, সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ স্পেশাল। টিকিটের মূল্য ১১.৫৫ পাউন্ড থেকে শুরু।

১১ জুলাই শনিবার বিকেল ২টায় ডিউক অব ওয়েলিংটনের অশ্বারোহী মূর্তির সামনে থেকে শুরু হবে ব্রিটবাংলা আয়োজিত “লন্ডন বেঙ্গল ওয়াক”। এই হেরিটেজ ওয়াকে পূর্ব লন্ডনে বাঙালি কমিউনিটির ইতিহাস ও ঐতিহ্যের পথ ধরে হাঁটা যাবে। টিকিটের মূল্য ১১.৫৫ পাউন্ড। একই দিন সন্ধ্যা ৬টায় ব্র্যাডি আর্টস সেন্টারে রাধারমণ সোসাইটির পরিবেশনায় বিনামূল্যে উপভোগ করা যাবে “ধামাইল, বাংলা লোকসংগীত ও অ্যালেন গিন্সবার্গ” শিরোনামের অনুষ্ঠান।

১২ জুলাই রবিবার বিকেল ২টায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে অনুষ্ঠিত হবে “এক্সপ্লোরিং দ্যা লেগ্যাসিস্ অব লস্কর এক্টিভিজম ইন ইস্ট লন্ডন (১৯৩০ – ১৯৪০)” শীর্ষক একটি ঐতিহাসিক আলোচনা অনুষ্ঠান, যেখানে পূর্ব লন্ডনে লস্কর নাবিকদের সক্রিয়তার ইতিহাস তুলে ধরা হবে। টিকিটের মূল্য ৬.১৩ পাউন্ড থেকে শুরু।

১৭ জুলাই শুক্রবার সন্ধ্যা ৬টায় কুইন মেরি ইউনিভার্সিটি লন্ডনের আর্টসওয়ান ব্লকে প্রদর্শিত হবে লিসা গাজী পরিচালিত চলচ্চিত্র “বাড়ির নাম শাহানা”। টিকিটের মূল্য ১১.৫৫ পাউন্ড থেকে শুরু।

১৮ জুলাই শনিবার বিকেল ২টায় ইস্ট ইন্ডিয়া থেকে শুরু হবে ড. জর্জি ওয়েমিস পরিচালিত “ইনভিজিবল ইস্ট ইন্ডিয়া ডক ওয়াক”। এই বিনামূল্যের হেরিটেজ ওয়াকে ইস্ট ইন্ডিয়া ডকের অদৃশ্য ইতিহাস অনুসন্ধান করা হবে।

১৯ জুলাই রবিবার বিকেল ২টায় রয়্যাল এক্সচেঞ্জ থেকে শুরু হবে রবি সাভুর ও কবিতা সাভুর পরিচালিত “টি ব্রেক এট্ ব্রিটিশ এম্পায়ার” শীর্ষক হেরিটেজ ওয়াক। এই পরিভ্রমণ চা, ঔপনিবেশিক ইতিহাস ও বৈশ্বিক বাণিজ্যের মধ্যকার সম্পর্ক অন্বেষণ করবে। টিকিটের মূল্য ১১.৫৫ পাউন্ড থেকে শুরু।

একই দিন রাত ৭টা ৩০ মিনিটে ব্র্যাডি আর্টস সেন্টারে বুলবুল একাডেমি অব ফাইন আর্টসের পরিবেশনায় মঞ্চস্থ হবে “নকশী কাঁথার মাঠ”। জসীমউদ্দীনের বিখ্যাত কাব্যকাহিনী অবলম্বনে এই নাটকের টিকিটের মূল্য ১১.৫৫ পাউন্ড থেকে শুরু।

অনুষ্ঠানগুলির টিকিট ও বিস্তারিত তথ্যের জন্য www.towerhamlets.gov.uk/SAHM ভিজিট করুন অথবা Eventbrite-এ “South Asian Heritage Month 2026 LBTH” খুঁজুন। বৈচিত্র্যের এই অসাধারণ উৎসবে যোগ দিন এবং টাওয়ার হ্যামলেটসের বহুসাংস্কৃতিক ঐতিহ্যের গর্বিত অংশ হয়ে উঠুন। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top