|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে খাজা এয়ারলাইনার ট্রাভেলসের সংবাদ সম্মেলন : হজে যেতে আগ্রহীদের ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধনের আহ্বান

লন্ডনে খাজা এয়ারলাইনার ট্রাভেলসের সংবাদ সম্মেলন : হজে যেতে আগ্রহীদের ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধনের আহ্বান

প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৬

দেশ ডেস্ক, ১৮ জুলাই ২০২৬:: বাংলাদেশ থেকে ২০২৭ সালে পবিত্র হজ পালন করতে ইচ্ছুকদের আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে খাজা এয়ারলাইনার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ও খাজা হজ অ্যান্ড ওমরা গ্রুপ।

এ উপলক্ষে সম্প্রতি লন্ডন বাংলা প্রেস ক্লাব কার্যালয়ে প্রতিষ্ঠানটির উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব ও মূল বক্তব্য দেন খাজা হজ অ্যান্ড ওমরা গ্রুপের চেয়ারম্যান ও প্রধান মোয়াল্লিম মাওলানা খাজা মঈন উদ্দিন আহমদ জালালাবাদী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট লেখক, গবেষক ও সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন।

লিখিত বক্তব্যে মাওলানা খাজা মঈন উদ্দিন আহমদ জালালাবাদী জানান, গত ৪২ বছর ধরে তিনি হজ ও ওমরাহ পালনকারীদের সেবা দিয়ে আসছেন। সৌদি আরব ও বাংলাদেশ সরকারের লাইসেন্সপ্রাপ্ত ট্রাভেলসের মাধ্যমে সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। তিনি ২০২৭ সালের হজের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধাসংবলিত চারটি আকর্ষণীয় হজ প্যাকেজের ঘোষণা দেন।

তিনি বলেন, বাংলাদেশের হজ কোটার আওতায় দ্বৈত নাগরিকত্বধারী ব্রিটিশ-বাংলাদেশিরাও হজ পালনের সুযোগ পাবেন। তবে এ সুবিধা গ্রহণ করতে হলে আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাওলানা খাজা মঈন উদ্দিন আহমদ জালালাবাদী বলেন, বাংলাদেশ কোটায় হজে যেতে ইচ্ছুক ব্রিটিশ-বাংলাদেশিদের বাংলাদেশি পাসপোর্ট থাকা এবং নিবন্ধন সম্পন্ন করা বাধ্যতামূলক। হজ শেষে তারা সৌদি আরব থেকে সরাসরি লন্ডনে ফিরতে পারবেন। তবে বাংলাদেশ কোটায় হজ পালনের ক্ষেত্রে কোনো ধরনের অসত্য তথ্য বা মিথ্যার আশ্রয় নেওয়া উচিত নয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খাজা গ্রুপের সঙ্গে হজ পালনকারী মাওলানা আব্দুল মালিক, মাওলানা রওনক আহমদ, মাওলানা আব্দুল কুদ্দুসসহ কয়েকজন হাজি। তারা খাজা ট্রাভেলসের মাধ্যমে হজ পালনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং প্রতিষ্ঠানটির সেবার প্রশংসা করেন।

অনুষ্ঠানের শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

ইউকে এর আরও খবর
সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দোয়া ও আলোচনা

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দোয়া ও আলোচনা

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি  যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

যুক্তরাজ্যে লক্ষাধিক পুলিশ কর্মকর্তার তথ্য ফাঁস

যুক্তরাজ্যে লক্ষাধিক পুলিশ কর্মকর্তার তথ্য ফাঁস

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top