|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন: গ্রামের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়

লন্ডনে চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন: গ্রামের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়

প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৬

দেশ ডেস্ক, ২২ জুলাই ২০২৬:: লন্ডনে বসবাসরত সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী চককাশিমপুর গ্রামের প্রবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে চককাশিমপুর ভিলেজ রিইউনিয়ন-২০২৬। মিলনমেলায় অংশ নেওয়া বক্তারা গ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতি অটুট রেখে ভবিষ্যৎ প্রজন্মকে সম্পৃক্ত করার পাশাপাশি গ্রামের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

গত ১৯ জুলাই, রবিবার লন্ডনের আইভি হলে আয়োজিত এ পুনর্মিলনীতে প্রবাসে বসবাসরত গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। অনুষ্ঠানে ছিল স্মৃতিচারণ, আলোচনা, শুভেচ্ছা বিনিময় এবং দোয়া মাহফিল।

বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি ব্যক্তিত্ব আবুল লেইসের সভাপতিত্বে এবং অনুষ্ঠানের অন্যতম আয়োজক আখলাকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা হিফজুর রহমান, হাফেজ মাহদিউর রহমান, হোসাইন আলী এবং ইউসুফ মুহাম্মদ হোসাইন।

সভাপতির স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা পর্বের সূচনা হয়। এতে বক্তব্য রাখেন গ্রামের কৃতী সন্তান ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট একেএম সেলিম, কমিউনিটি ব্যক্তিত্ব লাকি মিয়া, শিক্ষাবিদ ও কমিউনিটি ব্যক্তিত্ব আবদুল মুকিত, আনা মিয়া, মুস্তাকিম আলী, খলকু মিয়া, মখলাছ মিয়া এবং সাজিদ খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনসার, আবদুল মিয়া, আজাদুর রহমানসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মানুষ।

বক্তারা তাঁদের বক্তব্যে চককাশিমপুর গ্রামের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য এবং গ্রামের প্রবীণ মুরব্বি ও কৃতী সন্তানদের অক্লান্ত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বিশেষভাবে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাউশি কাশিমপুর উচ্চ বিদ্যালয়, জামেয়া তাওক্কালিয়া চককাশিমপুর মাদ্রাসা, গ্রামের প্রতিটি জামে মসজিদ ও মক্তব এবং ময়নাগঞ্জ বায়তুল রহমান জামে মসজিদসহ গ্রামের কৃতী সন্তানদের শিক্ষা, সমাজসেবা, ধর্মীয় কার্যক্রম এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অসামান্য অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতেও পারস্পরিক সম্প্রীতি, ঐক্য এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে গ্রামের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের সমাপনী পর্বে আয়োজকবৃন্দ আখলাকুর রহমান, নজবুল ইসলাম, হারুন খান (নানু), আবদুল হক, ইকবাল খান, ইউসুফ মুহাম্মদ হোসাইন, ফখরুদ্দিন, সাইফুর রহমান (শিশু), আব্দুল হামিদ, রিপন ইব্রাহিম, লতিফ ও মোস্তফাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের পুনর্মিলনী ও আলোচনা সভা আয়োজনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠান শেষে সদ্য প্রয়াত মরহুম হরুফ খানসহ গ্রামের সকল প্রয়াত ব্যক্তির রূহের মাগফিরাত কামনা এবং জীবিত সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে হাফিজ মাওলানা আশিকুর রহমান ফয়সাল সমাপনী আলোচনা ও বিশেষ দোয়া পরিচালনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দোয়া ও আলোচনা

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দোয়া ও আলোচনা

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি  যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

যুক্তরাজ্যে লক্ষাধিক পুলিশ কর্মকর্তার তথ্য ফাঁস

যুক্তরাজ্যে লক্ষাধিক পুলিশ কর্মকর্তার তথ্য ফাঁস

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top