|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ইংল্যান্ডের বর্ণমাউথ সি-সাইডে কার্ডিফ কমিউনিটির প্রাণবন্ত বনভোজন

ইংল্যান্ডের বর্ণমাউথ সি-সাইডে কার্ডিফ কমিউনিটির প্রাণবন্ত বনভোজন


প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২৬

দেশ ডেস্ক, ২৮ জুলাই ২০২৬:: যুক্তরাজ্যের ওয়েলসভিত্তিক কার্ডিফ কমিউনিটির উদ্যোগে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের মনোরম পর্যটনকেন্দ্র ডরসেটের বর্ণমাউথ সি-সাইডে দিনব্যাপী বনভোজন অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আয়োজিত এ বনভোজন পরিণত হয় মিলনমেলা ও আনন্দ উৎসবে।

গত সোমবার (২৭ জুলাই) অনুষ্ঠিত এ বনভোজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কমিউনিটি সংগঠক ভিপি সেলিম আহমেদ, যুবসংগঠক খলিলুর রহমান, সামাজিক ব্যক্তিত্ব সুমন আলী এবং সাংবাদিক মাহবুবুর রহমান।

ওয়েলস থেকে কোচযোগে বর্ণমাউথের উদ্দেশে যাত্রার মধ্য দিয়েই শুরু হয় আনন্দ আয়োজন। পথে রকমারি খাবারের পাশাপাশি গান, কৌতুক, আবৃত্তি ও প্রাণবন্ত আড্ডায় মেতে ওঠেন অংশগ্রহণকারীরা। সমুদ্রসৈকতে পৌঁছে শুরু হয় কাবাডি, রশি টানাটানি, হাঁড়ি ভাঙা, সাঁতারসহ নানা বিনোদনমূলক আয়োজন। শিশু থেকে প্রবীণ—সব বয়সী অংশগ্রহণকারীর সরব উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো সৈকত এলাকা।

প্রতিযোগিতায় ঐতিহ্যবাহী কাবাডিতে ওয়েলস বাংলা নিউজের সম্পাদক মোহাম্মদ মকিস মনসুরের দল চ্যাম্পিয়ন হয়। রশি টানাটানিতে কমিউনিটি সংগঠক শেখ মোহাম্মদ আনোয়ারের দল বিজয়ী হয়। হাঁড়ি ভাঙা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ভূবেল রহমান।

দিনব্যাপী আয়োজন শেষে ডিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভিপি সেলিম আহমেদ ও খলিলুর রহমানের পরিচালনায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কার্ডিফ কাউন্টি কাউন্সিলর সালেহ আহমেদ, ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, আলহাজ লিলু মিয়া, হারুন তালুকদার, লিয়াকত আলী, আসাদ মিয়াসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

বক্তারা বলেন, এ ধরনের আয়োজন প্রবাসে বসবাসরত নবীন ও প্রবীণদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করে। ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত অব্যাহত রাখার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

বনভোজনে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি সংগঠক গোলাম মর্তুজা, আব্দুল ওয়াহিদ বাবুল, আফজাল খান মিতু, মুহিবুর রহমান মায়া, মুজিবুর রহমান, সৈয়দ ইকবাল আহমেদ, আবুল কালাম মুমিন, রকিবুর রহমান, জহির আলী, আলমগীর আলম, কয়েস খান, আব্দুল জলিল, ফখরুল ইসলাম, জমসেদ ইউসুফ, ফয়জুল ইসলাম, আকমল আলী, ফয়েজ মিয়া, মুজিব মিয়া, সেলিম আহমদ, আবুল রোকসান, বুবল মিয়া, তমসসির আলী, আবুল হোসেন, পারভেজ খান, মানিক মিয়া, সায়েম আহমেদ, কুদ্দুস মিয়া, ফেরদৌস আলী, বেলাল মিয়া, সেবুল হোসেন, মারুফ আহমেদ, কামাল হোসেন, গিয়াস মিয়া, মুজাহিদ আলী, সাদিকুর রহমান, কামাল মিয়া, রশিদ আহমেদ, আব্দুল কাদির, মোহাম্মদ তাহেফসহ বিপুলসংখ্যক প্রবাসী।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ বনভোজন প্রবাসীদের জন্য হয়ে ওঠে এক আনন্দঘন মিলনমেলা। অংশগ্রহণকারীরা বলেন, গ্রীষ্মকালীন এ ধরনের আয়োজন শুধু বিনোদনের সুযোগই তৈরি করে না, বরং প্রবাসে বাংলা সংস্কৃতি, পারস্পরিক সম্প্রীতি ও আত্মীয়তার বন্ধন আরও দৃঢ় করে। তাঁরা প্রতিবছর এমন বনভোজন আয়োজনের আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
লন্ডন স্পোর্টিফের ৬ষ্ঠ ন্যাশনওয়াইড ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

লন্ডন স্পোর্টিফের ৬ষ্ঠ ন্যাশনওয়াইড ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

‘লাভ পার্কস সপ্তাহ’ উদযাপন: টাওয়ার হ্যামলেটসের সবুজ প্রাণকেন্দ্রকে জানুন নতুনভাবে

‘লাভ পার্কস সপ্তাহ’ উদযাপন: টাওয়ার হ্যামলেটসের সবুজ প্রাণকেন্দ্রকে জানুন নতুনভাবে

সামার অব ফান ২০২৬: টাওয়ার হ্যামলেটসে গ্রীষ্মজুড়ে বিনামূল্যে আনন্দ আয়োজন

সামার অব ফান ২০২৬: টাওয়ার হ্যামলেটসে গ্রীষ্মজুড়ে বিনামূল্যে আনন্দ আয়োজন

থ্রু ইয়োর লেন্স: ‘মার্কেট ডে’ ফটো প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান

থ্রু ইয়োর লেন্স: ‘মার্কেট ডে’ ফটো প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘মাটি’

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘মাটি’

টাওয়ার হ্যামলেটসে বসছে ‘দ্য মেয়র্স কাপ ২০২৬’

টাওয়ার হ্যামলেটসে বসছে ‘দ্য মেয়র্স কাপ ২০২৬’

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রথম গ্রীষ্মকালীন ভ্রমণ

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রথম গ্রীষ্মকালীন ভ্রমণ

“সমুদ্র সৈকতে ৭ বছরের শিশুকে বাঁচাতে গিয়ে মা-মেয়ের মৃত্যূ হয়েছে-এমন প্রচারণা ভুল”

“সমুদ্র সৈকতে ৭ বছরের শিশুকে বাঁচাতে গিয়ে মা-মেয়ের মৃত্যূ হয়েছে-এমন প্রচারণা ভুল”

সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ফজলুল হক সেলিমের বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন

সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ফজলুল হক সেলিমের বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top