ব্রিটিশ বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৬
লন্ডন, ৮ সেপ্টেম্বর ২০২৬: ব্রিটিশ বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের এক গুরুত্বপূর্ণ সভা গত ৭ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় মিনিক্যাব চালকদের বিভিন্ন সমস্যা, যাত্রীসেবা, লাইসেন্স সংক্রান্ত বিষয়, চালকবিহীন ট্যাক্সিসহ পরিবহন খাতের সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক কারী আব্দুস সালাম। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কার্যকরী পরিষদের কনভেনার কাজী বাবর উদ্দিন আহমেদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিংডম সলিসিটরের স্বত্বাধিকারী ব্যারিস্টার তারেক চৌধুরী, সিটি গেইট একাউন্টসের স্বত্বাধিকারী রাশেদ আহমেদ এবং লন্ডন লার্নিং হাবের স্বত্বাধিকারী সাইফ রিজভী। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পারভেজ আহমেদের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম। এরপর সংগঠনের সিইও সাদেক আহমেদ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
সভায় আরও বক্তব্য দেন ট্রাস্টি মোস্তাক আহমেদ, ফখরুল হক লুকু, জয়েন্ট কনভেনার আবেদ হোসেন অপু, সহ-সাংগঠনিক সম্পাদক বদরুল হোসেন, পাবলিক রিলেশনস সেক্রেটারি আব্দুর রহমান, মেম্বারশিপ সেক্রেটারি ফজলু হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক কারী আব্দুস সালাম, এক্সিকিউটিভ মেম্বার সেলিম খান, রেডব্রিজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান কোরাইশী, উপদেষ্টা আতিকুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক হাসিম আবদাল উল্লাহ, মোহাম্মদ সামায়নসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক সদস্য।
সভায় বক্তারা মিনিক্যাব চালকদের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। বিশেষ করে চালকবিহীন ট্যাক্সির সম্ভাব্য প্রভাব, মিনিক্যাব চালকদের লাইসেন্স সংক্রান্ত বিষয়, যাত্রীসেবার মানোন্নয়ন এবং চালকদের স্বার্থ ও অধিকার সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, মিনিক্যাব চালকেরা লন্ডনের পরিবহন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের পেশাগত নিরাপত্তা, ন্যায্য অধিকার ও কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি যাত্রীদের জন্য নিরাপদ ও উন্নত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কার্যকরভাবে কাজ করা প্রয়োজন।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ আবুল কালাম, ভাইস চেয়ারম্যান হিসেবে আব্দুর রহমান, তানভীর আহমেদ ও মোঃ সামায়ন, সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন, অফিস অথরিটি সেক্রেটারি আবদাল চৌধুরী, ট্রেজারার সেলিম খান, অর্গানাইজিং সেক্রেটারি মোঃ ফজলুল হোসেন, অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজিং সেক্রেটারি আব্দুল বারিক, ওয়েলফেয়ার অ্যান্ড হিউম্যান রাইটস সেক্রেটারি দৌলত হোসেন, প্রেস অ্যান্ড পাবলিক সেক্রেটারি মোঃ আতিকুল্লাহ, স্পোর্টস সেক্রেটারি আব্দুর রহিম রঞ্জু, রিলিজিয়ন সেক্রেটারি আব্দুস সালাম, কালচার সেক্রেটারি মইনুল ইসলাম এবং মেম্বারশিপ সেক্রেটারি আবুল হোসেনের নাম ঘোষণা করা হয়।
কমিটির সদস্যরা হলেন কাজী বাবর উদ্দিন আহমেদ, আবেদ হোসেন অপু, আবুল কালাম, আবুতারেক চৌধুরী সাজু, আতিকুর রহমান লিটন, বদরুল হোসাইন ও আশিক মিয়া।


