|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলুর ইলফোর্ডের বাসায় চুরি

লন্ডনে সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলুর ইলফোর্ডের বাসায় চুরি

প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৬

লন্ডন, ৮ সেপ্টেম্বর ২০২৬: প্রবাসী সাংবাদিক, লেখক ও কলামিস্ট শেখ মহিতুর রহমান বাবলুর পূর্ব লন্ডনের ইলফোর্ডের বাসায় চুরির ঘটনা ঘটেছে। গত ৪ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে এ চুরির ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৬টার দিকে শেখ মহিতুর রহমান বাবলু বাসা থেকে বাইরে যান। রাত সাড়ে ১০টার দিকে নিজ চাবি দিয়ে বাসায় প্রবেশ করে তিনি দেখতে পান, ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং একটি জানালা খোলা। বিষয়টি দেখে তিনি চমকে ওঠেন এবং বুঝতে পারেন, তার বাসায় চুরি হয়েছে।

ঘটনার পরপরই তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ ও ফরেনসিক বিভাগের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন। এ ঘটনায় তদন্ত এখনো চলমান রয়েছে।

চুরি যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে প্রফেশনাল ক্যামেরা, তিনটি লেন্স, তিনটি প্রফেশনাল মাইক্রোফোন, ক্যামেরার বিভিন্ন আনুষঙ্গিক যন্ত্রপাতি, ল্যাপটপ, এক্সটার্নাল হার্ডডিস্ক, স্বর্ণালংকার ও নগদ অর্থ।

এদিকে চুরির খবর জানার পর লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারিসহ ক্লাবের সাংবাদিকরা টেলিফোনে এবং ব্যক্তিগতভাবে তার খোঁজখবর নেওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রবীণ এই সাংবাদিক। একই সঙ্গে এই বেদনাদায়ক ঘটনায় যারা বিভিন্নভাবে সহানুভূতি ও সমবেদনা জানিয়েছেন, তাদের সবার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

বিভিন্ন গণমাধ্যমকর্মীর সঙ্গে আলাপকালে শেখ মহিতুর রহমান বাবলু বলেন, ব্রিটেনে, বিশেষ করে লন্ডনসহ দেশটির বড় শহরগুলোতে চুরির ঘটনা নতুন নয়। তবে গ্রীষ্মকালে এ ধরনের চুরির ঘটনা কিছুটা বেড়ে যায়। চলতি বছর এ ধরনের চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মূল্যবান সামগ্রী ও স্বর্ণালংকার নিরাপদে রাখার বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, সম্ভব হলে মূল্যবান স্বর্ণালংকার ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস ব্যাংক বা নিরাপদ লকার ভাড়া নিয়ে সেখানে সংরক্ষণ করা উচিত।

ইউকে এর আরও খবর
সৎ মানুষের সঙ্গ জীবনকে আলোকিত করে: মাওলানা হুছামুদ্দীন ফুলতলী

সৎ মানুষের সঙ্গ জীবনকে আলোকিত করে: মাওলানা হুছামুদ্দীন ফুলতলী

লন্ডনে এমসিএর সিরাত অনুষ্ঠানে বক্তারা : মহানবী (সা.) প্রতিটি প্রজন্মের জন্য এক আদর্শ

লন্ডনে এমসিএর সিরাত অনুষ্ঠানে বক্তারা : মহানবী (সা.) প্রতিটি প্রজন্মের জন্য এক আদর্শ

বিকেএম লন্ডন মহানগর শাখার নির্বাহী সভায় বক্তারা : কুরআন-সুন্নাহর সুস্পষ্ট বিরোধী আইন বাতিলের আহ্বান

বিকেএম লন্ডন মহানগর শাখার নির্বাহী সভায় বক্তারা : কুরআন-সুন্নাহর সুস্পষ্ট বিরোধী আইন বাতিলের আহ্বান

কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত

কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত

আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের কাউন্সিল অনুষ্ঠিত

আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের কাউন্সিল অনুষ্ঠিত

ব্রিটিশ বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

ব্রিটিশ বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য রীনা দাশের পিতার পরলোকগমন, ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য রীনা দাশের পিতার পরলোকগমন, ক্লাব নেতৃবৃন্দের শোক

ইসরাইলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরাইলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইস্টহ্যান্ডস চ্যারিটির ৫ম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ১৩ সেপ্টেম্বর

ইস্টহ্যান্ডস চ্যারিটির ৫ম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ১৩ সেপ্টেম্বর

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top