|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার লন্ডন ডিভিশনের সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিত

লন্ডনে আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার লন্ডন ডিভিশনের সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৬

দেশ ডেস্ক, ১৪ সেপ্টেম্বর ২০২৬:: আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার লন্ডন ডিভিশনের উদ্যোগে সাধারণ সভা ও কাউন্সিল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) দারুল হাদীস লাতিফিয়ার হলে আয়োজিত এ অনুষ্ঠানে ডিভিশনের বিভিন্ন শাখার বিপুলসংখ্যক সদস্য ও প্রতিনিধি অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকের সভাপতি হযরত মাওলানা মো. নজরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল হযরত মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি মাওলানা এম. এ. কাদির আল হাসান, কোষাধ্যক্ষ হাজী আবদুস সালাম এবং কেন্দ্রীয় কাউন্সিল সদস্য কাউন্সিলর দেলোয়ার আলী।

সভায় সভাপতিত্ব করেন গ্রেটার লন্ডন ডিভিশনের সভাপতি হাফিজ মাওলানা কয়েছ উজ জামান। স্বাগত বক্তব্য দেন সহসভাপতি মাওলানা এম. এ. কুদ্দুছ।

সাধারণ সভার শুরুতে ডিভিশনের সাধারণ সম্পাদক মো. সদরুল ইসলাম বিগত মেয়াদের সাংগঠনিক ও দাওয়াতি কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন। পরে সংগঠনের আর্থিক কার্যক্রম এবং আয়-ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। বক্তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, শাখাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ এবং ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সাধারণ সভার আগে গ্রেটার লন্ডন ডিভিশনের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে ডিভিশনের বিভিন্ন শাখার ডেলিগেটদের অংশগ্রহণে ২০২৬-২০২৯ মেয়াদের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এম. এ. কাদির আল হাসান। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন হাজী আবদুস সালাম। পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেন্ট্রাল নেতৃবৃন্দ মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী, জনাব বদরুল ইসলাম ও মাওলানা ফরিদ আহমদ চৌধুরী।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মাওলানা মো. আবদুল কাহহারকে সভাপতি, মো. সদরুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং মাওলানা মো. মুসলেহ উদ্দিনকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।

নতুন কমিটিতে সহসভাপতি নির্বাচিত হন মাওলানা মো. আবদুল কুদ্দুছ, মো. বজলুর রহমান ও মো. নজরুল ইসলাম গজনভী। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন কাউন্সিলর মো. সাঈদ আহমদ।

এ ছাড়া মাওলানা মুজতবা হাসান চৌধুরী নুমান সাংগঠনিক সম্পাদক, মাওলানা মাসুম আহমদ প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাওলানা আবুল হাসান শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক, কাউন্সিলর মাওলানা ফয়সাল আহমদ প্রশিক্ষণ ও কর্মসংস্থান সম্পাদক, দেলোয়ার হুসাইন সমাজকল্যাণ সম্পাদক এবং কারি সুফিয়ান বিল্লাহ মেম্বারশীপ সেক্রেটারি নির্বাচিত হন।

নির্বাহী সদস্য নির্বাচিত হন মাওলানা আবু বকর সিদ্দিক, মো. আমজাদ হুসাইন, মো. আবদুস শহীদ ও মো. দিলওয়ার হুসাইন।

প্রধান অতিথির বক্তব্যে হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী আনজুমানে আল ইসলাহর সদস্যদের দায়িত্ব ও দাওয়াতি ভূমিকা সম্পর্কে দিকনির্দেশনা দেন।

তিনি বলেন, একজন প্রকৃত সদস্যকে সর্বাগ্রে উত্তম চরিত্রের অধিকারী, আমানতদার, সত্যবাদী ও মানুষের প্রতি সহানুভূতিশীল হতে হবে। শুধু সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকাই যথেষ্ট নয়; নিজের আমল-আখলাকের মাধ্যমে ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরতে হবে।

তিনি সদস্যদের হালাল খাদ্য ও হালাল উপার্জনের প্রতি যত্নশীল হওয়া, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ অনুসরণ করা এবং মানুষের কাছে ইসলামের সত্য ও সুন্দর দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, সমাজে কোনো বিরোধ বা বিবাদ সৃষ্টি হলে একজন দাঈর দায়িত্ব হলো উত্তেজনা না বাড়িয়ে ন্যায়, প্রজ্ঞা, ধৈর্য ও সুন্দর আচরণের মাধ্যমে শান্তি ও মীমাংসা প্রতিষ্ঠায় ভূমিকা রাখা। দাওয়াত হতে হবে ভালোবাসা, হিকমত ও উত্তম চরিত্রের মাধ্যমে।

তরুণ প্রজন্মের গুরুত্ব তুলে ধরে আল্লামা হুছামুদ্দীন চৌধুরী বলেন, যুবসমাজ জাতি ও উম্মাহর ভবিষ্যৎ। তাই তরুণদের দ্বীনের সঙ্গে সম্পৃক্ত করা, সঠিক ইসলামী শিক্ষা দেওয়া এবং নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে সদস্যদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি প্রত্যেক সদস্যকে নিজ নিজ অবস্থান থেকে একজন দাঈ ও আদর্শবান মুসলিম হিসেবে সমাজে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ইউকের সভাপতি হযরত মাওলানা মো. নজরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল হযরত মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি মাওলানা এম. এ. কাদির আল হাসান, কোষাধ্যক্ষ হাজী আবদুস সালাম এবং কেন্দ্রীয় কাউন্সিল সদস্য কাউন্সিলর দেলোয়ার আলী।

এ সময় উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, মো. বদরুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মো. আবদুল কাহহার এবং সেন্ট্রাল কাউন্সিল সদস্য মাওলানা আবদুল আউয়াল হেলাল।

এ ছাড়া বক্তব্য রাখেন মাওলানা মো. আবদুল জলিল, মাওলানা আবদুল বাছির, মাওলানা আবুল হাসান, হাফিজ আসাদ উদ্দিন, মো. রফিকুল ইসলাম, নূর হুসাইন, কারি আবদুল মুহিতসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কারি আবদুল মুহিত। পরে আহমেদ নিয়াজ নাশিদ পরিবেশন করেন।

বক্তারা আনজুমানে আল ইসলাহর দাওয়াতি ও সামাজিক কার্যক্রম আরও সম্প্রসারণের পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব, ঐক্য, শৃঙ্খলা ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় গ্রেটার লন্ডন ডিভিশনের বিভিন্ন শাখার বিপুলসংখ্যক সদস্য ও প্রতিনিধি উপস্থিত ছিলেন। বক্তারা নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে আশা করেন, আগামী মেয়াদে আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার লন্ডন ডিভিশন ইসলামের শান্তি, সৌন্দর্য ও আদর্শ প্রচারের পাশাপাশি সমাজকল্যাণমূলক কার্যক্রমেও আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ইউকে এর আরও খবর
আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top