|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে হারিকেন জোয়াকিন

যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে হারিকেন জোয়াকিন

প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০১৫

1423
যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে হারিকেন জোয়াকিন। এটি এখন বিপজ্জনক চার ক্যাটাগরির ঝড়ে পরিণত হয়েছে এবং বৃহস্পতিবার বাহামা হয়ে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছিল। যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র (এনএইচসি) জানায়, হারিকেনের কেন্দ্রস্থলে ঘন্টায় সর্বোচ্চ ১৩০ মাইল বেগে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে এবং আগামী ২৪ ঘন্টায় এটি আরো শক্তিশালী হতে পারে।

গ্রিনিচ সময় ১ টায় আবহাওয়ার বুলেটিনে এনএইচসি জানায়, হারিকেন জোয়াকিন বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ মধ্য বাহামা বা এর কাছাকাছি অগ্রসর হবে এবং শুক্রবার নাগাদ বাহামার উত্তর-পশ্চিমাঞ্চল বা এর কাছাকাছি এলাকা অতিক্রম করবে। এটি ঘন্টায় পাঁচ মাইল বেগে অগ্রসর হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, হারিকেনের আঘাতে প্রাণহানির আশংকা রয়েছে এবং এর পথে উপকূলীয় এলাকাগুলোতে বন্যা দেখা দিতে পারে।

কিউবার কর্মকর্তারা দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের তর্কতা জারি করেছে। নিউইয়র্কেও জরুরী প্রস্তুতি নেয়া হচ্ছে। বাহামার কর্মকর্তারা ১৫ ইঞ্চি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট বারাক ওবামাকে প্রস্তুত সম্পর্কে অবহিত করা হয়েছে। বাহামায় স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। বেশ কিছু বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্রমুখী বেশ কিছু প্রমোদতরীর যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।

হারিকেন আঘাত হানার আগে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের বাসিন্দারা পানি, দুধ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী মজুদ করছেন। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্যারোলাইনা ও ভার্জিনিয়ায় প্রবল বৃষ্টিপাত হতে পারে। বাহামার মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় স্বাভাবিকের চেয়ে ১০ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে।

ইউকে এর আরও খবর
আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top